স্বাস্থ্যগুণে ভরপুর ড্রাই ফ্রুটস স্মুদি, সারাদিন রাখবে এনার্জিটিক! রইল সহজ রেসিপি - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, November 5, 2026

স্বাস্থ্যগুণে ভরপুর ড্রাই ফ্রুটস স্মুদি, সারাদিন রাখবে এনার্জিটিক! রইল সহজ রেসিপি


বিনোদন ডেস্ক, ০৫ নভেম্বর ২০২৬: স্বাস্থ্যকরভাবে দিন শুরু করতে চাইলে কিংবা সারাদিনের ক্লান্তি কাটিয়ে নতুন করে এনার্জি পেতে চাইলে ড্রাই ফ্রুটস স্মুদি হতে পারে একটি দারুণ বিকল্প। এই স্মুদি যেমন পুষ্টিগুণে ভরপুর, তেমনই এর স্বাদও অসাধারণ। বাদাম, কাজু, খেজুর ও ডুমুরের মতো শুকনো ফল দিয়ে তৈরি এই পানীয় শরীরের পুষ্টির চাহিদা পূরণে সাহায্য করে। শিশু থেকে বড়, সকলের জন্যই ড্রাই ফ্রুটস স্মুদি উপকারী হতে পারে। তাই চলুন জেনে নেওয়া যাক, বাড়িতে কীভাবে তৈরি করবেন সুস্বাদু, স্বাস্থ্যকর ও এনার্জিতে ভরপুর ড্রাই ফ্রুটস স্মুদি।


ড্রাই ফ্রুটস স্মুদি তৈরির উপকরণ

* দুধ – ১ কাপ (ঠাণ্ডা অথবা ঈষদুষ্ণ)

* আমন্ড বা কাঠবাদাম – ৫-৬টি (ভেজানো)

* কাজুবাদাম – ৫-৬টি

* আখরোট – ২-৩ টুকরো

* ডুমুর – ২টি (ভেজানো)

* খেজুর – ২টি (বীজ ছাড়ানো)

* মধু – ১ ছোট চামচ

* এলাচ গুঁড়ো – ১ চিমটি

* জাফরান – ৩-৪টি সুতো


ড্রাই ফ্রুটস স্মুদি তৈরির পদ্ধতি

প্রথমে সমস্ত শুকনো ফল, যেমন কাঠবাদাম, কাজুবাদাম, আখরোট, ডুমুর ও খেজুর অন্তত ১-২ ঘন্টা জলে ভিজিয়ে রাখুন। এরপর ভেজানো শুকনো ফলগুলি ছেঁকে নিয়ে মিক্সারের জারে ঢেলে দিন।


এবার তাতে দুধ, মধু, এলাচ গুঁড়ো এবং জাফরানের সুতো যোগ করুন। সমস্ত উপকরণ ভালোভাবে ব্লেন্ড করুন, যতক্ষণ না মিশ্রণটি মসৃণ ও ক্রিমের মতো ঘন হয়ে আসে।


ঠাণ্ডা স্মুদি খেতে চাইলে তাতে বরফের টুকরো দিয়ে আরও একবার ব্লেন্ড করে নিন। তবে, এখন এত গরম নেই। তাই বরফ এড়িয়ে চলাই ভালো। এবার তৈরি হয়ে যাওয়া ড্রাই ফ্রুটস স্মুদি একটি গ্লাসে ঢেলে নিন। উপর থেকে সামান্য কুচোনো শুকনো ফল দিয়ে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু ও পুষ্টিকর ড্রাই ফ্রুটস স্মুদি।

No comments:

Post a Comment

Post Top Ad