রেসিপি: জিলিপি রাবড়ি শটস - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, November 10, 2026

রেসিপি: জিলিপি রাবড়ি শটস

 


বিনোদন ডেস্ক, ১০ নভেম্বর ২০২৬: উৎসবের মরশুমে মিষ্টিমুখের আয়োজন না হলে যেন আনন্দটাই অসম্পূর্ণ থেকে যায়। চিরাচরিত মিষ্টির পাশাপাশি নতুন স্বাদের কিছু চেখে দেখার ইচ্ছা থাকে অনেকেরই। জিলিপি আর রাবড়ির যুগলবন্দি যে মিষ্টিপ্রেমীদের কাছে বরাবরই জনপ্রিয়, তা বলার অপেক্ষা রাখে না। এবার সেই দুই প্রিয় মিষ্টিকে এক অভিনব পরিবেশনে সাজিয়ে তৈরি করে ফেলুন জিলিপি রাবড়ি শটস। ক্রিমের মতো মোলায়েম রাবড়ি, মুচমুচে জিলিপি আর বাদামের মুচমুচে স্বাদে এই পদ হয়ে উঠবে উৎসবের মিষ্টিমুখের এক আকর্ষণীয় সংযোজন।


উপকরণ:

* ১ লিটার দুধ

* ৩ টেবিল চামচ চিনি

* ১/৪ চা চামচ এলাচ গুঁড়ো

* কয়েকটি জাফরান

* ছোট আকারের জিলিপি ও চিনির সিরা

* কুচোনো পেস্তা ও আমন্ড


প্রণালী:

* প্রথমে একটি পাত্রে দুধ ফুটিয়ে নিন। এরপর আঁচ কমিয়ে দুধ ঘন ও ক্রিমের মতো হওয়া পর্যন্ত জ্বাল দিন। এবার দুধের মধ্যে চিনি, এলাচ গুঁড়ো ও জাফরান মিশিয়ে নিন। কিছুক্ষণ নেড়েচেড়ে আঁচ নিভিয়ে দিন। এবার এটি ঠাণ্ডা করে ফ্রিজে রেখে দিন।


ছোট আকারের মুচমুচে জিলিপি তৈরি করে নিন অথবা দোকান থেকে কিনে নিন। এরপর জিলিপিগুলি চিনির সিরায় ডুবিয়ে রাখুন। আগে থেকেই এটা তৈরি করে নিতে পারেন ঘরে। 


এবার ছোট শট গ্লাসে ঠাণ্ডা রাবড়ি ও গুঁড়ো করা জিলিপি পর্যায়ক্রমে স্তরে স্তরে সাজিয়ে দিন। উপরে একটি ছোট জিলিপি, কুচোনো পেস্তা, আমন্ড ও জাফরান দিয়ে সাজিয়ে নিন। তৈরি জিলিপি রাবড়ি শটস। পরিবেশন করুন ঠাণ্ডা ঠাণ্ডা। 


ক্রিমের মতো মোলায়েম রাবড়ি, মুচমুচে জিলিপি আর বাদামের দারুণ মেলবন্ধনে তৈরি এই মিষ্টি পদ উৎসবের আনন্দকে করে তুলবে আরও মধুর। তাহলে আর ভাবনা কি! একবার বানিয়ে ফেলুন এই অভিনব স্বাদের মিষ্টির পদটি।

No comments:

Post a Comment

Post Top Ad