ভাইফোঁটার সকালে বড়সড় ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত কলকাতা-সাইরাং এক্সপ্রেসের একাধিক কামরা - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, November 11, 2026

ভাইফোঁটার সকালে বড়সড় ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত কলকাতা-সাইরাং এক্সপ্রেসের একাধিক কামরা

 


ন্যাশনাল ডেস্ক, ১১ নভেম্বর ২০২৬: ভাইফোঁটার দিনেই বড়সড় ট্রেন দুর্ঘটনা। বুধবার (১১ নভেম্বর) সকাল প্রায় ৭টা নাগাদ অসমে ঘটেছে এই বড়সড় ট্রেন দুর্ঘটনা। গুয়াহাটির উপকণ্ঠে ডিগারুর কাছে কলকাতা-সাইরাং এক্সপ্রেসের কয়েকটি কামরা লাইনচ্যুত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, মিজোরাম থেকে কলকাতাগামী এই যাত্রীবাহী ট্রেনটির ইঞ্জিন-সহ সাতটি কামরা রেললাইন থেকে ছিটকে পড়েছে। আচমকাই এই দুর্ঘটনা ঘটায় যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।  


এই দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রীর আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ঠিক কী কারণে ট্রেনটি লাইনচ্যুত হল, কতজন যাত্রী আহত হয়েছেন এবং দুর্ঘটনায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।  


তবে, প্রাথমিক তথ্য অনুযায়ী, ১৩১২৫ নম্বরের কলকাতা-সাইরাং এক্সপ্রেস বুধবার সকাল প্রায় ৬টা ৫৪ মিনিটে ডিগারু রেলস্টেশনে প্রবেশ করছিল। সেই সময় অন্য একটি ট্রেনকে আগে যাওয়ার সুযোগ করে দিতে এক্সপ্রেসটিকে স্টেশনে ঢোকানো হচ্ছিল। সেই সময় ট্রেনটির গতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। ফলে ইঞ্জিন-সহ সাতটি কামরা লাইনচ্যুত হয়।


দুর্ঘটনার পরপরই শুরু হয় উদ্ধার ও ত্রাণের কাজ। রেলের তরফে জানানো হয়েছে, ট্রেনের সমস্ত যাত্রী নিরাপদে রয়েছেন। দুর্ঘটনায় কোনও যাত্রীর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।


দুর্ঘটনার খবর পাওয়ার পরই রেলের জেনারেল ম্যানেজার-সহ অন্যান্য আধিকারিক ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন। বর্তমানে সেখানে উদ্ধার ও ত্রাণের কাজ চলছে। রেলের তরফে দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় কোনও যাত্রী আহত হননি।


উত্তর-পূর্ব সীমান্ত রেলের প্রধান জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। সংবাদসংস্থা আইএএনএস-কে শর্মা বলেন, “আজ সকাল প্রায় ৬টা ৫৪ মিনিটে ডিগারু রেলস্টেশনে কলকাতা-সাইরাং এক্সপ্রেসের ছয়টি কামরা লাইনচ্যুত হয়েছে। এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। আমাদের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন।”


দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তার ব্যবস্থা করতে রেল ও স্থানীয় প্রশাসনের আধিকারিকরা পরিস্থিতির উপর নজর রাখছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত রেলপথ থেকে দুর্ঘটনাগ্রস্ত কামরাগুলি সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার কাজও চলছে। এই দুর্ঘটনার জেরে ওই রুটে ট্রেন চলাচল ব্যাহত হতে পারে। তবে কতটা প্রভাব পড়বে, তা এখনও স্পষ্ট নয়।


কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি। ইঞ্জিন ও ছয়টি কামরা কীভাবে লাইনচ্যুত হল, তা খতিয়ে দেখতে রেল কর্তৃপক্ষের তরফে বিস্তারিত তদন্ত শুরু হওয়ার কথা।


উল্লেখ্য, মিজোরাম ও পূর্ব ভারতের মধ্যে রেল যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হল কলকাতা-সাইরাং এক্সপ্রেস। এই ট্রেন পরিষেবার মাধ্যমে উত্তর-পূর্ব ভারতের বাইরের বিভিন্ন গুরুত্বপূর্ণ গন্তব্যের সঙ্গে মিজোরামের রেল যোগাযোগ আরও উন্নত হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad