একশো ফুট গভীর খাদে যাত্রীবোঝাই বাস! ভয়াবহ দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু, আহত একাধিক - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, November 17, 2026

একশো ফুট গভীর খাদে যাত্রীবোঝাই বাস! ভয়াবহ দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু, আহত একাধিক


ন্যাশনাল ডেস্ক, ১৭ নভেম্বর ২০২৬: ভোরের আলো ফোটার মুখেই ভয়াবহ দুর্ঘটনা উত্তরাখণ্ডে। রাজ্যের তেহরি গাড়োয়াল জেলায় একটি বাস সেতু থেকে প্রায় ১০০ মিটার নীচে গভীর খাদে পড়ে যায়। মঙ্গলবার ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তেহরি গাড়োয়ালের গুলার বাজারের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। তাদের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ৬ জনের প্রাণহানির খবর মিলেছে।


প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে প্রায় ২০ জন আহত যাত্রীকে উদ্ধার করা হয়েছে। অ্যাম্বুল্যান্সে করে সকল আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তেহরির জেলাশাসক নীতিকা খণ্ডেলওয়াল এবং এসএসপি শ্বেতা চৌবেও ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন।



তেহরি গাড়োয়ালের এই দুর্ঘটনা সম্পর্কে জেলা প্রশাসনের তরফে তথ্য জানানো হয়েছে। জেলাশাসক জানিয়েছেন, ঘটনাস্থলে এখনও উদ্ধারকাজ চলছে। গুলার বাজারের কাছে একটি বাস সেতু থেকে প্রায় ১০০ মিটার নীচে খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়েই ব্যাসি ও ঢালওয়ালায় মোতায়েন এসডিআরএফের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। এরপরই শুরু হয় উদ্ধার অভিযান। এখনও পর্যন্ত উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।


জানা গিয়েছে, মঙ্গলবার ভোর প্রায় ৩টা ৩০ মিনিট নাগাদ হরিদ্বার থেকে কর্ণপ্রয়াগের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বাসটি। ঋষিকেশ-বদ্রীনাথ হাইওয়েতে গুলার বাজারের কাছে আচমকাই দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে প্রায় ১০০ মিটার নীচে একটি গভীর খাদে গিয়ে পড়ে বাসটি। দুর্ঘটনার সময় বাসে প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আশপাশের এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল।


এসএসপির দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় এখনও পর্যন্ত চারজনের দেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও আরও দু’জনের খাদে পড়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছে। তাঁদের উদ্ধারের জন্য জোরকদমে অভিযান চালানো হচ্ছে।

No comments:

Post a Comment

Post Top Ad