স্পোর্টস ডেস্ক, ০৬ নভেম্বর ২০২৬: মাত্র ১৫ বছর বয়সেই টি-২০ ক্রিকেটে অধিনায়কের দায়িত্ব পেলেন বৈভব সূর্যবংশী। শুক্রবার (৬ নভেম্বর) বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন ২০২৬-২৭ মরশুমের সইদ মুস্তাক আলি ট্রফির জন্য দলের ঘোষণা করেছে। টি-২০ টুর্নামেন্টে বিহার দলের নেতৃত্বের ভার তুলে দেওয়া হয়েছে বৈভবের হাতে। সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন সূরজ কশ্যপ। আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট। প্রতিযোগিতার প্রথম দুটি ম্যাচের জন্য বিহার দল ঘোষণা করা হয়েছে। এই দুই ম্যাচেই অধিনায়ক থাকবেন বৈভব সূর্যবংশী। বিহারকে সৌরাষ্ট্র এবং রেলওয়েজের বিরুদ্ধে খেলতে হবে। রেলওয়েজের বিরুদ্ধে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৬ নভেম্বর।
১৭ সদস্যের মূল দল ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ১৬ জন ক্রিকেটারকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। আরও কয়েকজন ক্রিকেটারের খেলায় অংশগ্রহণ তাঁদের ফিটনেসের ওপর নির্ভর করবে। বিহার স্টেট বোর্ড তাদের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই সমস্ত তথ্য জানিয়েছে। এখন দেখার বিষয়, বৈভবের নেতৃত্বে বিহার দল কেমন পারফরম্যান্স করে।
আইএএনএস-এর বরাত দিয়ে বিহার ক্রিকেটের সভাপতি হর্ষ বর্ধন বলেছেন, “অল্প বয়সেই বৈভব অসাধারণ প্রতিভা, আত্মবিশ্বাস এবং পরিপক্বতার পরিচয় দিয়েছে। এই দায়িত্ব একজন ক্রিকেটার ও নেতা হিসেবে নিজেকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাঁকে নতুন সুযোগ করে দেবে।” তিনি আরও বলেন, “আমরা আশা করছি, বৈভবের নেতৃত্বে আগামী মরশুমে রাজ্যের প্রতিনিধিত্ব করতে গিয়ে দল শৃঙ্খলাবদ্ধ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং কার্যকরী পারফরম্যান্স করবে।”
সইদ মুস্তাক আলি ট্রফি ২০২৬-২৭-এর জন্য বিহারের দল-
প্রথম দুটি ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াড:-
বৈভব সূর্যবংশী (অধিনায়ক), সূরজ কশ্যপ (সহ-অধিনায়ক), অলোক কুমার, আয়ুষ লোহারুকা (উইকেটকিপার), আলতামাশ আশরাফ, পরম কুমার সিং, অনমোল কুমার (উইকেটকিপার), ঋত্বিক রাজ, ময়ঙ্ক কুমার, রাঘবেন্দ্র প্রতাপ, আশিস কুমার, বাসুদেব প্রতাপ সিং, মহম্মদ ইজহার, আমোদ যাদব, প্রশান্ত সিং, নওয়াজ খান এবং হিমাংশু সিং।
ফিটনেসের ঝপর নির্ভর করছে যাঁদের খেলা-
মঙ্গল মহৌর, শাকিব হুসেন।
স্ট্যান্ডবাই ক্রিকেটার-
বিপিন সৌরভ, সুমন কুমার, আকাশ রাজ, খালিদ আলম, ভাস্কর দুবে, কুমার রজনীশ, সুয়শ, অভিজিৎ সাকেত, যশস্বী ঋষভ, লক্ষণ রাজা, পবন কুমার, অমিত চৌধুরী, পীযূষ সিং, ভানু কুমার, লোকেশ বাবুলাল কুমার এবং প্রশান্ত শ্রীবাস্তব।

No comments:
Post a Comment