ওয়ানডে ক্রিকেটে 'বিরাট'-কীর্তি, শচীনকে ছাপিয়ে নতুন ইতিহাস - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, November 4, 2026

ওয়ানডে ক্রিকেটে 'বিরাট'-কীর্তি, শচীনকে ছাপিয়ে নতুন ইতিহাস

 


স্পোর্টস ডেস্ক, ০৪ নভেম্বর ২০২৬: ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে চলতি পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই বিরাট জাদু। ব্যাট হাতে আরও একটি বড় কৃতিত্ব অর্জন করলেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার বিরাট কোহলি। অকল্যান্ডের ইডেন পার্কে বুধবার ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৮৫ রানেই অলআউট হয়ে যায় কিউই দল। এরপর রান তাড়া করতে নেমে ভারতীয় দলের শুরুটা ভালো হয়নি। প্রথম ওভারেই মাত্র ১ রানের মাথায় আউট হন রোহিত শর্মা। এরপর তিন নম্বরে ব্যাট করতে মাঠে নামেন বিরাট কোহলি। নিজের ইনিংসের ১২তম রান পূর্ণ করার সঙ্গে সঙ্গে ওয়ানডে ক্রিকেটে তিন নম্বর ব্যাটিং পজিশনে ১৩ হাজার রান পূর্ণ করা প্রথম ব্যাটার হয়ে ওঠেন তিনি।


ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে নির্দিষ্ট একটি ব্যাটিং পজিশনে ব্যাট করে সচিন তেন্ডুলকরের পর প্রথম ক্রিকেটার হিসেবে ১৩ হাজার রানের গণ্ডি পেরিয়ে নজির গড়লেন বিরাট কোহলি। ওয়ানডে ফরম্যাটে তিন নম্বর পজিশনে এখনও পর্যন্ত ২৫৪টি ম্যাচের ২৫১টি ইনিংসে ব্যাট করেছেন কোহলি। এই পজিশনে ৬১ গড়ে ১৩ হাজারেরও বেশি রান সংগ্রহ করতে সক্ষম হয়েছেন তিনি।


অন্যদিকে, ওয়ানডে ক্রিকেটে বিরাট কোহলি ছাড়াও রিকি পন্টিং একমাত্র ক্রিকেটার, যিনি তিন নম্বর ব্যাটিং পজিশনে ১০ হাজার বা তার বেশি রান করতে পেরেছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের এই ওয়ানডে সিরিজে বিরাট কোহলির সামনে আরও বেশ কয়েকটি নতুন রেকর্ড গড়ার দারুণ সুযোগ রয়েছে।


ওয়ানডেতে তিন নম্বর ব্যাটিং পজিশনে সর্বাধিক রান করা ব্যাটার-

বিরাট কোহলি (ভারত) - ১৩,০০৫*

রিকি পন্টিং ( অস্ট্রেলিয়া) - ১২,৬৬২  

কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা) - ৯,৭৪৭ |

জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা)- ৭,৭৭৪   

কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)- ৬,৫০৪   


নিউজিল্যান্ডের বিরুদ্ধে অকল্যান্ডের ওয়ানডে ম্যাচে ফিল্ডিংয়েও দুর্দান্ত পারফরম্যান্স দেখা যায় বিরাট কোহলির। অংশুল কম্বোজের বলে দ্বিতীয় স্লিপে দাঁড়িয়ে নাথান স্মিথের একটি দুর্দান্ত ক্যাচ লুফে নেন তিনি। ক্যাচটি নেওয়ার পর কোহলিকে বেশ উচ্ছ্বসিত দেখায়। একই সঙ্গে ভারতীয় দলের অন্যান্য ক্রিকেটারদের মুখেও আনন্দের ছাপ ফুটে ওঠে।

No comments:

Post a Comment

Post Top Ad