আরাত্রিকার ঝুলিতে এবার বিরাট সুযোগ! নতুন সুখবর জানালেন সারেগামাপা খ্যাত গায়িকা - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, February 17, 2026

আরাত্রিকার ঝুলিতে এবার বিরাট সুযোগ! নতুন সুখবর জানালেন সারেগামাপা খ্যাত গায়িকা



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১৭ ফেব্রুয়ারি : সারোমাপা দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন বাঁকুড়ার মেয়ে গায়িকা আরাত্রিকা সিনহা। বছর ১৪-র মেয়েটিকে অনেকে চেনেন খুদে কমরেড হিসেবেও। বামেধের অধিবেশনে গাইতেন গণসংগীত।


সারেগামাপা'র মঞ্চে অনন্য কণ্ঠস্বর দিয়ে গোটা বাংলার নজর কেড়েছে বাংলার মেয়ে আরাত্রিকা সিনহা। একটুর জন্য বিজেতার পুরস্কার হাতছাড়া হলেও 'সারেগামাপা'র মঞ্চে তাঁর ঝুলিতে ছিল কালিকাপ্রসাদ সম্মান। পেয়েছেন 'খুদে কমরেড' তকমা। যদিও এতে মোটেই খুশি হননি আরাত্রিকার অনুরাগীরা। প্রথম হয়েছিলেন দেয়াশিনী রায়। 


সারেগামাপা-র পর শুধু বাঁকুড়া নয়, গোটা রাজ্যেই একাধিক মঞ্চ অনুষ্ঠানে দেখা গিয়েছে আরাত্রিকাকে। কিন্তু সম্প্রতি গায়িকা পোস্ট জুড়ে শোরগোল নেটপাড়ায়। ফেসবুকে পোস্টে আচমকাই ‘বিরতি’ ঘোষণা আরাত্রিকার। কিন্তু কেন? হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন গায়িকা আরাত্রিকা? 


সারেগামাপার ট্রফি একটুর জন্য হাতছাড়া হলেও বাংলার দর্শকের মন জিতেছেন বাঁকুড়ার মেয়ে আরাত্রিকা সিনহা। পেয়েছেন ‘কালিকাপ্রসাদ সম্মান’। সারেগামাপার পর আরাত্রিকার খ্যাতি দ্বিগুণ বেড়ে গেছে। একের এক শোয়ের ডাক পাচ্ছে সে। এমনকি ইতিমধ্যে বাংলা সিনেমায় প্লে ব্যাকও করেছেন গায়িকা।


তবে সারেগামাপা জয়ী না হলেও এবার বড় সুযোগ এলো আরাত্রিকার থলেতে। পরিচালক রাজ চক্রবর্তীর বাংলা সিনেমায় প্লে ব্যাকের সুযোগ পেলেন আরাত্রিকা। সম্প্রতি আরাত্রিকা একটি পোস্ট শেয়ার করেন যেখানে তাকে রাজের নতুন সিনেমা ‘হোক কলরব’ টিমের সঙ্গে দেখা যায়। রাজ, শুভশ্রী, শাশ্বতদের সঙ্গে ছবিও শেয়ার করেন গায়িকা।


আরাত্রিকা লিখেছেন, ‘হোক কলরব সিনেমার টাইটেল গানটা আমিই গেয়েছি’। আরাত্রিকার এই সাফল্যে বেশ খুশি তাঁর অনুরাগীরা।


চলতি বছরেই মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। মাঝে পড়াশোনার কারণে মাস দেড়েকের ছোট্ট বিরতিও নিয়েছিলেন। এবার পরীক্ষা শেষ হতেই নতুন সুখবর জানালেন গায়িকা।

No comments:

Post a Comment

Post Top Ad