প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১৭ফেব্রুয়ারি : টলিউড ইন্ডাস্ট্রিতে অত্যন্ত পরিচিত মুখ হলেন সোনালি চৌধুরী। পর্দার পাশাপাশি বাস্তবেও খুব শান্ত স্বভাবের মেয়ে। কর্মজীবনের পাশাপাশি গুছিয়ে সংসার করেছেন। বিচ্ছেদের যুগে স্বামী এবং সন্তান করে নিয়ে সুখে রয়েছেন।
তবে আচমকাই অভিনেত্রী একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দাম্পত্য জীবন নিয়ে তাকে বলতে শোনা যায় তিনি বিয়ে করে সুখী নেই। আচমকাই কেন এই মন্তব্য করেন সোনালি।
ভাইরাল হওয়া ভিডিও জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ১’। একসময় ছোটপর্দার আরও অভিনেত্রীদের সাথে খেলতে এসেছিলেন সোনালি চৌধুরী।
রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachana Banerjee) সঙ্গে আড্ডা দিতে কথায় কথায় উঠে আসে সোনালির বৈবাহিক জীবনের প্রসঙ্গও। সেই বিষয়ে তিনি সাফ জানিয়েছিলেন,” বিয়ে করে তিনি সুখে নেই!’
আসলে পুরো ব্যাপারটা হয়েছে মজার ছলে। সেদিন উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋ। সঞ্চালিকা তাকে জিজ্ঞেস করেন তাঁর বিয়ের কী প্ল্যান? কবে বসবেন বিয়ের পিঁড়িতে? জবাবে অভিনেত্রী বলেন, ‘আমি তো বিয়েই করবো না’।
ঋ-এর মন্তব্য রচনা পাল্টা জানান, ‘বিয়ে করে সোনালির মতো সুখী হও’। রচনার কথায় সোনালি বলে ওঠেন, ‘আমি বিয়ে করে একদমই সুখে নেই। আমার পরামর্শ মানলে বিয়ে করিস না’। আসলে পুরো বিষয়টি মজা করেই বলেছিলেন অভিনেত্রী।
প্রসঙ্গত, ২০১৭ সালে রজতের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেত্রী। সোনালির স্বামী পেশায় ফুটবলার। তাঁদের এক সন্তানও রয়েছে। স্বামীকে নিয়ে পাক্কা গিন্নির মতো সুখে রয়েছেন সোনালি।

No comments:
Post a Comment