‘প্রথমা কাদম্বিনী’তে করেছিলেন একটি ছোট সাইড চরিত্রে অভিনয়, আজ তিনি জি-বাংলার জনপ্রিয় নায়ক - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, February 17, 2026

‘প্রথমা কাদম্বিনী’তে করেছিলেন একটি ছোট সাইড চরিত্রে অভিনয়, আজ তিনি জি-বাংলার জনপ্রিয় নায়ক



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১৭ ফেব্রুয়ারি : বাংলা টেলিভিশনের এমন কিছু জনপ্রিয় নায়ক-নায়িকা রয়েছেন যারা প্রথমদিকে ছোটখাটো চরিত্রে অভিনয় করতেন। অনেক সময় সেই ধারাবাহিক দেখলে তাদের আমরা চিনতে পারিনা। তেমনি একজন অভিনেতার কথা আমরা আজ জানাব। 


জি-বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়”। যেখানে মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেতা ঋত্বিক মুখার্জী। ধারাবাহিকে ঊর্মির স্বামী সত্যকির চরিত্রে অভিনয় করছেন তিনি। এই চরিত্রে অভিনয় করে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছেন। আজ তার মহিলা ভক্তের সংখ্যা অগণিত। ওপার বাংলাও রয়েছে ফ্যান ফলোয়ার্স। কিন্তু একটা সময় ছিল যখন ঋত্বিককে কেউ চিনত না। অনেক পরিশ্রম করে আজ এই জায়গায় পৌঁছেছেন তিনি।


বর্তমানে জি-বাংলার সিরিয়ালের জনপ্রিয় নায়ক তিনি। কিন্তু এই জায়গা পৌছাতে অনেক পরিশ্রম করেছেন অভিনেতা। একসময় সবজি বিক্রি পর্যন্ত করেছেন। আশাকরি তাঁকে চিনতে পেরেছেন? হ্যাঁ, অভিনেতা ঋত্বিক মুখার্জী।  যিনি এই মুহূর্তে অভিনয় করছেন জি-বাংলার ‘আনন্দী’ ধারাবাহিকে। তবে তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের হাত ধরে।


তবে জানেন কি সাত্যকি থুড়ি ঋত্বিক আগে সিরিয়ালে ছোটখাটো চরিত্রে অভিনয় করতেন। হ্যাঁ, সেই ধারাবাহিকও একসময় বেশ জনপ্রিয় ছিল। অভিনেত্রী শোলাঙ্কি রায় এবং অভিনেতা হানি বাফনার জনপ্রিয় ধারাবাহিক ‘প্রথমা কাদম্বিনী’ ধারাবাহিকে আপনারা তাঁকে দেখেছেন।


বর্তমানে পর্দার নায়ক হলেও তার ক্যারিয়ার শুরুটা ছিল ছোটপর্দার হাত ধরে। অভিনেত্রী শোলাঙ্কি রায় এবং অভিনেতা হানি বাফনার জনপ্রিয় ধারাবাহিক ‘প্রথমা কাদম্বিনী’ ধারাবাহিকে আপনারা তাঁকে দেখেছেন একটি ছোট চরিত্রে।


একসময়  ফ্যান পেজে ঋত্বিকের ‘প্রথমা কাদম্বিনী’ ধারাবাহিকের ছবি ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে দেখে চেনাই যাচ্ছে না। তাঁর অনুরাগীরা হতবাক হয়েছে তাঁকে দেখে। সাইড রোল থেকেই কষ্ট করে মুখ্য চরিত্রে সুযোগ পেয়েছেন তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad