প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২৫ ফেব্রুয়ারি :এই মুহূর্তে বাংলা টেলিভিশনের ‘টক অফ দ্যা টাউন’ চিরদিনই তুমি যে আমার। টিআরপি সামান্য পরলে ধারাবাহিকের জনপ্রিয়তা ভাটা পড়েনি। ধারাবাহিকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী। বহুদিন ধরে এই ইন্ডাস্ট্রি রয়েছে একাধিক চরিত্রে অভিনয় করেছেন। তবে কিংকর চরিত্রে যেন দর্শকের একটু বেশিই ভালোবাসা পাচ্ছেন তিনি।
বাংলা টেলিভিশনের জগতের পরিচিত মুখ অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী। যিনি এই মুহূর্তে ছোটপর্দার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে কিংকর চরিত্রে অভিনয় করছেন। শুধু ছোটপর্দা নয়, বড় পর্দায়ও কাজ করেছেন অভ্রজিৎ। তবে আজ পর্যন্ত কোনও অ্যাওয়ার্ড শো’তে কোন পুরস্কার তার থলতে আসেনি।
তবে এবার জি-বাংলার পক্ষ থেকে সম্মান জানানো হল তাকে। চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে কিংকর চরিত্রে মিলেছে তুমুল জনপ্রিয়তা। কখনো পজেটিভ তো আবার কখনো গ্রে শেডে দেখা যাচ্ছে কিংকরকে যা, প্রথম থেকে আলাদা দৃষ্টি আকর্ষণ করেছে দর্শকের।
অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী তার ২৪ বছরের অভিনয় জীবনে এই প্রথম অ্যাওয়ার্ড জিতলেন। নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাগ করে নিয়েছেন। প্রথম অ্যাওয়ার্ড পেয়ে আপ্লুত অভিনেতা।
জি-বাংলার সোনার সংসারে সেই অ্যাওয়ার্ডের ছবি শেয়ার করে ছোটপর্দার কিংকর লিখলেন, “24 বছরের খরা আপনারই কাটিয়ে দিলেন । ধন্যবাদ দর্শক, ধন্যবাদ জি-বাংলা, এসভিএফ, ধন্যবাদ আমার পরিবারকে আর ধন্যবাদ কিঙ্কর তোমায়।”

No comments:
Post a Comment