‘আমি মা হতে পারেনি’সন্তান না হওয়ায় আক্ষেপ অভিনেত্রী মৌসুমী সাহা - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, February 20, 2026

‘আমি মা হতে পারেনি’সন্তান না হওয়ায় আক্ষেপ অভিনেত্রী মৌসুমী সাহা



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১৯ ফেব্রুয়ারি : বাংলা ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় বর্ষীয়ান অভিনেত্রী হলেন মৌসুমী সাহা। যিনি একাধিক বাংলা সিনেমা, সিরিয়াল কাজ করেছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে দেব সকলের সঙ্গে কাজ করেছেন। একসময় চুটিয়ে সিনেমায় কাজ করেছেন তিনি। সিরিয়াল, সিনেমায় নিজের প্রতিভায় দর্শকের মন জিতে নিয়েছেন। তরুণ মজুমদারের ‘আপন আমার আপন’ ছবিতে কাজের হাত ধরে প্রথম অভিনয় জগতে আত্মপ্রকাশ করেছিলেন অভিনেত্রী। ১৯৮৯ সালে অভিনয়ে জগতে পা রাখেন। ‘জন্মভূমি’ ধারাবাহিক ছিল তার জীবনের টার্নি পয়েন্ট। এই ধারাবাহিক পাকাপাকি জায়গা করে দেয় এই ইন্ডাস্ট্রিতে। সেই বছরই সুযোগ আসে তরুণ মজুমদারের ‘আপন আমার আপন’ ছবির।


বিয়ের পর সংসার এবং অভিনয় জীবন সমানতালে চালিয়ে গেছেন। তবে সংসার সামলে কর্মজীবন পথটা অতটা সহজ ছিল না। 


কর্মজীবনে সফল হলেও ব্যক্তিগত জীবনে কোথাও আক্ষেপ রয়ে গেছে। পর্দায় মায়ের চরিত্রে দাপিয়ে অভিনয় করলেও বাস্তবে নিজের সন্তানের মা হয়ে ওঠা হয়নি। একসময় এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে অভিনেত্রী আক্ষেপের সাথে জীবনের অজানা কথা জানান।


অভিনেত্রী সেই সময় জানিয়েছিলেন, “কাজের ক্ষেত্রে বরাবরই স্বামীকে পাশে পেয়েছেন। সন্তানের জন্ম দিতে পারেননি কারণ। সেইসময় এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে ডাক্তার সাবধান করে দিয়েছিলেন মা হলে যে কোনও একজন বাঁচবে মা, না হলে সন্তান। আর তারপর থেকে সন্তানের জন্ম দিতে কোনও দিনও জোর করেননি তার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন। পরিচিত এক অবাঙালি ছেলেকে নিজের সন্তানের পরিচয় দেন অভিনেত্রী।


No comments:

Post a Comment

Post Top Ad