‘ওরা মনে হয় আমাকে আর চায় না’, চিরদিনই তুমি যে আমার থেকে হটাৎকেন বাদ পড়লেন তন্বী? - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, February 19, 2026

‘ওরা মনে হয় আমাকে আর চায় না’, চিরদিনই তুমি যে আমার থেকে হটাৎকেন বাদ পড়লেন তন্বী?



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১৯ ফেব্রুয়ারি : ছোটপর্দার জনপ্রিয় মেগা ‘চিরদিনই তুমি যে আমার’-এর অন্যতম আকর্ষণীয় চরিত্র হলো ‘মীরা ম্যাডাম’। খলনায়িকা চরিত্রে মীরার ভুমিকায় অভিনেত্রী তন্বী লাহা রায়ের অভিনয় দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে। কিন্তু আচমকাই সিরিয়াল থেকে গায়েব তন্বী।


সদ্যই চিরদিনই -তে খলচরিত্রে এন্ট্রি নিয়েছেন নবনীতা মালাকার। তারপরেই সিরিয়ালে দেখা যাচ্ছে না তন্বীকে। এই নিয়েই সোশ্যাল মিডিয়ায় জল্পনা শুরু। তবে কি মীরা আর ফিরছে না? সম্প্রতি তন্বী নিজের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘আমার গল্পটা অসম্পূর্ণই রয়ে গেল।’


তন্বীর এই পোস্ট জল্পনা আরও কিছুটা উস্কে দিয়েছে। এই বিষণ্ণ ছবির ক্যাপশন দেখেই নেটপাড়ায় ফিসফাস শুরু হয়। ভক্তরা প্রশ্ন তুলতে শুরু করেন, কেন গল্পের ইতি এভাবে টেনে দিলেন তিনি?


তন্বীর সেই পোস্টের নিচে যখন এক অনুরাগী প্রশ্ন করেন, ‘সিরিয়ালে কবে ফিরবেন? আপনাকে খুব মিস করছি,’ তখন তন্বীর উত্তর ছিল আরও বিস্ফোরক। তিনি জবাবে লেখেন, ‘ওরা মনে হয় আমায় আর চায় না, অথচ তোমরা চাও। অনেক ভালোবাসা!’ অভিনেত্রীর এই মন্তব্য সরাসরি ইঙ্গিত দিচ্ছে যে, হয়তো চ্যানেল বা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে তাঁকে আর ফেরানোর পরিকল্পনা নেই।


তন্বীর এই পোস্টের পর ‘মীরা ম্যাডামের’ ভক্তরা এখন সোশ্যাল মিডিয়ায় সরব। এখন দেখার, দর্শকদের চাপে মীরাকে আবারও ফিরিয়ে আনা হয়, নাকি তন্বীর এই ‘অসম্পূর্ণ গল্প’ সত্যিই অসম্পূর্ণই থেকে যায়।

No comments:

Post a Comment

Post Top Ad