প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২৭ ফেব্রুয়ারি : টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো সারেগামাপা জিতেই রাতারাতি হইচই ফেলেছিল ২২ বছরের মেয়ে অঙ্কিতা ভট্টাচার্য। যার গানে মুগ্ধ আট থেকে আশি সকলেই। এত কম বয়সে এমন পারফরম্যান্স সত্যি ভাবা যায় না। টলিউডের বেশ কিছু ছবিতে প্লেব্যাকও করেছেন অঙ্কিতা।
গানের সাথে জীবনের পথে অনেক ধরনের মানুষের সঙ্গে তার পরিচয় হয়েছে। এমনকি জীবনসঙ্গীও বেছে নিয়েছেন গায়িকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনে মানুষ চেনা এবং ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন অঙ্কিতা।
অঙ্কিতা বলেন,“জীবনে প্রচুর মানুষ ছিল। কিন্তু গিরগিটির মতো রং বদলানো মানুষদের জীবন থেকে যত তাড়াতাড়ি তাড়ানো যায়, ততই মঙ্গল। যদি এমন মানুষ আশেপাশে থাকে, তাহলে বলবেন ছেড়ে যাও।”
অঙ্কিতা আরও বলেন, “রং বদলানো বা ভোল বদলানো মানুষ আমার একেবারেই পছন্দ নয়। আমি নিজেও স্ট্রেট কথা বলতে ভালোবাসি এবং স্ট্রেট কথা শুনতেও ভালোবাসি। খুব বেশি ঘোরানো-প্যাঁচানো মানুষ আমার ভালো লাগে না।”
তবে কি গায়িকা বোঝাতে চাইলেন জীবনে মানুষ চিনতে ভুল হয়েছে তার। নাকি কথার ভাজে নিজের প্রেমিক সমন্ধেই একথা বলতে চাইলেন গায়িকা?
গায়িকার কথায় স্পষ্ট, মানুষের ভেতরের আসল চরিত্র বুঝতে পারা সবসময় সহজ নয়। অনেক সময় তিনি বুঝতে পেরেছেন কে সত্যিকারের, আর কে কেবল মুখোশ পরে আছে, আবার অনেক সময় সেই সত্যিটা বুঝতে একটু দেরিও হয়েছে।
অল্প বয়সেই প্রতিভা,পরিশ্রম এবং স্পষ্টভাষী ব্যক্তিত্বের জন্য আলাদা করে নজর কেড়েছেন গায়িকা। অঙ্কিতা জানান, তাঁর কাছে সঙ্গীতই সবচেয়ে বড় শক্তি। জীবনের অভিজ্ঞতা থেকে পাওয়া শিক্ষা এবং সঙ্গীতের প্রতি অগাধ ভালোবাসা এই দুই নিয়েই এগিয়ে চলেছেন তিনি নিজের পথ ধরে।
.jpeg)
No comments:
Post a Comment