বিনোদন ডেস্ক, ২৭ ফেব্রুয়ারি ২০২৬: বিবাহবিচ্ছেদের পথে থালাপতি বিজয়। দক্ষিণী চলচ্চিত্র জগতে অতি পরিচিত নাম থালাপতি বিজয়। তিনি একজন সুপরিচিত অভিনেতাই নন বরং তামিলাগা ভেত্রি কাজাগামের প্রতিষ্ঠাতাও। জানা গিয়েছে, বিজয়ের স্ত্রী সঙ্গীতা সোর্নালিঙ্গম ২৭শে ফেব্রুয়ারি চেঙ্গালপাত্তু পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন। দম্পতির বিচ্ছেদের দিকে প্রথম আনুষ্ঠানিক আইনি পদক্ষেপ এটি। এই বিষয়ে যদিও বিজয় এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি। আদালতে আবেদনের শুনানি করছে, এরপরেই এই বিষয়ে আরও কিছু জানা যাবে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২৭ বছর দাম্পত্যে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন দম্পতি।
দক্ষিণ ভারতীয় অভিনেতা বিজয় এবং সঙ্গীতা সোর্নালিঙ্গম ২৫শে আগস্ট, ১৯৯৯ সমস্ত বড় তারকাদের উপস্থিতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিজয় খ্রিস্টান ধর্মাবলম্বী, আর সঙ্গীতা হিন্দু ধর্মাবলম্বী। এই দম্পতি হিন্দু রীতিনীতি অনুসারে বিয়ে করেন, তারপরে চেন্নাইতে একটি জমকালো অনুষ্ঠান আয়োজিত হয়।
বিয়ের পর, বিজয় এবং সঙ্গীতা সোনালিঙ্গম তাদের প্রথম পুত্র সন্তানের বাবা-মা হন ২৬শে আগস্ট, ২০০০ সালে। দম্পতি তার নাম রাখেন জেসন সঞ্জয় বিজয়। বিজয় এবং সঙ্গীতা ২০০৫ সালে আরও এক কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন, যার নাম দিব্যা সাশা। থালাপতি বিজয়ের সন্তান, জেসন সঞ্জয় এবং দিব্যা সাশা, দুজনেই ধীরে ধীরে লাইমলাইটে প্রবেশ করছেন। সুপারস্টার থালাপতি বিজয়ের ছেলে জেসন সঞ্জয়, ইতিমধ্যেই তামিল চলচ্চিত্র জগতে তাঁর পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন।
সঙ্গীতা সোনালিঙ্গম থালাপতি বিজয়ের স্ত্রী। তিনি শ্রীলঙ্কার একটি তামিল পরিবার থেকে এসেছেন কিন্তু যুক্তরাজ্যে বেড়ে উঠেছেন। বিজয় এবং সঙ্গীতা প্রায় ২৭ বছর ধরে বিবাহ বন্ধনে আবদ্ধ। সঙ্গীতা সবসময় লাইমলাইট থেকে দূরে পরিবার এবং ব্যক্তিগত জীবনকে অগ্রাধিকার দিয়েছেন। তবে, তাঁকে মাঝে মাঝে পাবলিক অনুষ্ঠানে দেখা যায়। বিজয় খুব কমই সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি পোস্ট করেন এবং সঙ্গীতা সোশ্যাল মিডিয়াতেও কম সক্রিয়।

No comments:
Post a Comment