সিনেমা ছেড়ে এবার বাংলা সিরিয়ালে পা রাখছেন পরমব্রত! বিপরীতে রয়েছেন জি-বাংলার এই জনপ্রিয় নায়িকা - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, February 27, 2026

সিনেমা ছেড়ে এবার বাংলা সিরিয়ালে পা রাখছেন পরমব্রত! বিপরীতে রয়েছেন জি-বাংলার এই জনপ্রিয় নায়িকা

 


প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২৭ ফেব্রুয়ারি :  কিছুদিন আগেই বঙ্গভূষণ সম্মানে সম্মানিত হয়েছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। তবে তিনি শুধুমাত্র একজন অভিনেতা হিসেবে নয়, একজন সফল পরিচালক হিসেবেও পরিচিত সকলের কাছে। সম্প্রতি ইন্দ্রপুরী স্টুডিওতে দাঁড়িয়ে পরমব্রত করলেন স্মৃতি রোমন্থন। জানালেন, জীবনের প্রথম কাজের অভিজ্ঞতার কথা।


স্টুডিও পাড়ায় দাঁড়িয়ে বেশ কয়েকটি ছবি পোস্ট করে পরমব্রত লেখেন, ‘সময়টা তখন ১৯৯৯ সালের শেষের দিকে কোনও এক সময়। আমি ইন্দ্রপুরী স্টুডিওয় প্রবেশ করেছিলাম, প্রথমবার ক্যামেরার সামনে হাজির হতে। শোয়ের নাম ছিল হাফ চকলেট।’


বরাবরই পরিচালইক হতে চেয়েছিলেন। তবে ভাগ্য তাঁকে নিয়ে এসেছে ক্যামেরার সামনেও। ধারাবাহিকের মাধ্যমেই প্রথম খ্যাতি অর্জন করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। এরপর ওটিটি থেকে শুরু করে বড়পর্দা সব জায়গায় তিনি পেয়েছেন সফলতা। বেশ কয়েকদিন অভিনয় থেকে দূরেই ছিলেন তিনি। তবে পরমব্রত আবারও ফিরতে চলেছেন তাঁর চেনা গণ্ডিতে।



খুব স্বাভাবিকভাবেই পরমব্রতকে বাংলা সিরিয়ালে দেখতে পাওয়া দর্শকদের জন্য একটি বাড়তি পাওনা হতে চলেছে। ইন্দ্রপুরী স্টুডিওতে দাঁড়িয়ে একটা ছবিও কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন পরমব্রত। তখনই ‘ঘরে’ ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। এবার খবর পাকা হল। বহু বছর পর বাংলা সিরিয়ালে পা রাখছেন পরমব্রত।


জি বাংলার আসন্ন ধারাবাহিক ‘কমলা নিবাস’-এ দেখা যেতে চলেছে পরমব্রতকে। ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেখা যাবে দেবশঙ্কর হালদার ও সোহিনী সেনগুপ্তকে। তাঁদের দুই মেয়ের চরিত্রে থাকবেন দেবাদৃতা বসু ও সংহতি বন্দ্যোপাধ্যায়।


No comments:

Post a Comment

Post Top Ad