মাধ্যমিক উত্তীর্ণ বেকারদের ভাতা, ঘোষণা বাজেটে - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, February 5, 2026

মাধ্যমিক উত্তীর্ণ বেকারদের ভাতা, ঘোষণা বাজেটে

 


কলকাতা, ০৫ ফেব্রুয়ারি ২০২৬: চলতি বছরে রাজ্যে বিধানসভা নির্বাচন আর তার আগেই কল্পতরু পশ্চিমবঙ্গ সরকার। এবার বেকার ভাতা দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের। মাধ্যমিক উত্তীর্ণ ২১ থেকে ৪০ বছর বয়সীরা পাবেন এই বেকার ভাতা। প্রতি মাসে ১৫০০ টাকা করে বেকার ভাতা দেওয়ার সিদ্ধান্ত। এই প্রকল্পের নাম 'বাংলার যুব সাথী'। এর জন্য বরাদ্দ করা হয়েছে ৫০০০ কোটি টাকা।


রাজ্যের সিদ্ধান্ত, ১৫ অগাস্ট থেকে দেওয়া হবে বেকার ভাতা। কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সর্বাধিক ৫ বছর পর্যন্ত, প্রতি মাসে মিলবে ১৫০০ টাকা। রাজ্য থেকে কোনও স্কলারশিপ না পেলেই মিলবে বেকার ভাতা। 


উল্লেখ্য, আজ বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য সরকারের ভোট অন অ্যাকাউন্ট বাজেট। বাজেট পেশ করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 



'বাংলার যুব সাথী'-র পাশাপাশি এদিন লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান বৃদ্ধির ঘোষণাও করা হয়েছে বাজেটে। এবার থেকে সাধারণ জাতির মহিলারা মাসে পাবেন ১৫০০ টাকা এবং তফসিলী জাতি-উপজাতির মহিলারা পাবেন মাসে ১৭০০ টাকা। চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকেই এই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। বর্ধিত এই আর্থিক সহায়তা প্রদানের জন্য রাজ্য সরকারের কোষাগার থেকে অতিরিক্ত ১৫০০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে বাজেটে। 


এদিন বিধানসভায় বাজেট পেশের সময় অর্থমন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিস্কপ্রসূত এই প্রকল্পটি রাজ্যের মহিলাদের স্বনির্ভর করতে অভূতপূর্ব সাফল্য পেয়েছে। বর্তমানে প্রায় ২ কোটি ২১ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। নতুন করে আরও ২০ লক্ষ ৬২ হাজার আবেদনকারীকে এই তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad