প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২৮ ফেব্রুয়ারি : বর্তমানে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় প্রথমেই রয়েছেন শ্বেতা ভট্টাচার্য। যদিও অভিনেত্রীকে ‘কোন গোপনে মন ভেসেছে’র শ্যামলী হিসাবেই বেশি চেনেন ছোটপর্দার দর্শক।
ইতিমধ্যেই বড় পর্দায় দেবের বিপরীতে অভিনয় করে ফেলেছেন তিনি। প্রজাপতি ছবিতে দেবের নায়িকার ভূমিকায় দেখা গেছিল তাকে। যোগ্যতা থাকা সত্বেও কেন ধারাবাহিকেই আটকে আছেন অভিনেত্রী? কিছুদিন আগে এক সাক্ষাৎকারে শ্বেতা জানান, ‘আমার কাছে এই ছবিটা একটা বিরাট বড় পাওনা ছিল। ছবিটা হয়ে যাওয়ার পর, আমায় অতনু দা বলেছিলেন যেন আমি সিরিয়াল করা বন্ধ করে দেই। আমাকে বলা হয়, একটু অপেক্ষা কর ভালো কিছু ছবির অফার আসবে।’
অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য, বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় মুখ। বর্তমানে কিছুদিনের জন্য তাকে দেখা যাচ্ছে জি-বাংলার রিয়্যালিটি শো ‘দিদি নং ১’ সঞ্চালিকার দেখা যাচ্ছে। কয়েক মাস আগে শেষ হয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিক। আপাতাত সিরিয়ালে দেখা যাচ্ছে না তাকে।
বর্তমানে রিয়্যালিটি শোয়ের যুক্ত থাকলেও তিনি অভিনয় করতেই বেশি ভালোবাসেন। তবে অভিনয় ছাড়াও অনেক শিল্পীরা অতিরিক্ত রোজগারের জন্য মাচা শো করে থাকে। তবে শ্বেতা এই ধরণের শো করলেও খুব একটা আগ্রহী নয়। টাকার জন্যই এই ধরণের শো করে থাকেন তিনি। একসময় মাচা শো নিয়ে করা অভিনেত্রী মন্তব্যে বিতর্ক সৃষ্টি হয়েছিল।
এক সাক্ষাৎকারে শ্বেতা ভট্টাচার্য মাচা শো করার প্রসঙ্গে জানিয়েছিলেন, “মাচা অনুষ্ঠান করতে আমার ভালো লাগে না, মাথার উপর অনেক দায়িত্ব, টাকার দরকার তাই এই ধরনের শো করি।” একটা সময় প্রতিটি পাড়ার প্রাণকেন্দ্র ছিল মাইক বাজিয়ে মাচা অনুষ্ঠান, যদিও সময়ের সঙ্গে বদলেছে অনুষ্ঠানের ধরন। তবে শ্বেতার এমন মন্তব্য অনেকের কাছে আত্মসন্মান জনক। অনেকেই মনে করেছেন মাচা মঞ্চকে হেয় করেছেন শ্বেতা।

No comments:
Post a Comment