প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২৮ ফেব্রুয়ারি : বাংলা ইন্ডাস্ট্রির একজন অতি পরিচিত মুখ অভিনেত্রী নৃত্যশিল্পী দেবলীনা কুমার। বড়পর্দা থেকে ছোটপর্দায় চুটিয়ে কাজ করেছেন। পাশাপাশি তিনি একজন নৃত্যশিল্পীও। ত্র ছবিতে তাঁর রঙ্গবতী গানের তালে নাচ ভাইরাল। তথাগত মুখোপাধ্যায়ের ছবি হাত ধরে তিনি বড়পর্দার নায়িকা হয়েছেন।
অনেকে বলে থাকেন বাবা এমএলএ বলেই ইন্ডাস্ট্রিতে বাড়তি সুবিধা পেয়েছেন দেবলীনা। তবে এই মন্তব্যকে একেবারেই সমর্থন করেন না অভিনেত্রী। এক সাক্ষাৎকারে অভিনেত্রী এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন।
দেবলীনা জানিয়েছেন, “বাবা যদি আমায় সাহায্য করত তবে মোটেই ছোট চরিত্র দিয়ে আত্মপ্রকাশ করতাম না, অনেক ভালো লঞ্চ হতো।” তবে অভিনেত্রী এও জানান, বাবা মার জন্য ‘আমায় চেনেন বলে কোথাও কাজের জন্য গেলে অসম্মান করে না। বা কখনও কুরুচিপূর্ণ মন্তব্য শুনতে হয়নি। কিন্তু নিজেকেই নিজের কাজের জায়গা তৈরি করতে হয়।’
প্রত্যেকটা মানুষের গড়ন আলাদা। কেউ রোগা, কেউ মোটা। অনেকে আবার বেঁটে, লম্বা। নানা জনের গড়ন নানা ধরনের। তা নিয়ে মানুষের মন্তব্যের শেষ নেই। কারও রোগা হলেও সমস্যা আবার মোটা হলে কটূক্তি শুনতে হয়। বর্তমান যুগে দাঁড়িয়ে যদিও তা অস্বাভাবিক, তবু এমন ঘটনা ঘটেই থাকে। তা নিয়ে একটা আস্ত সিনেমাও বানিয়ে ফেলেছেন পরিচালক অরিত্র মুখোপাধ্যায়। ছবির মূল মন্ত্রই হল ‘ফাটাফাটি’ থাকা। সেই মন্ত্রে বিশ্বাসী অভিনেত্রী দেবলীনা কুমার। পোস্ট করলেন তাঁর দু’টি সময়কালের ছবি।

No comments:
Post a Comment