সিরিয়ালে কাজ না করা নিয়ে মুখ খুললেন ‘ইচ্ছেপুতুল’ খ্যাত অভিনেত্রী শ্বেতা মিশ্র - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, February 13, 2026

সিরিয়ালে কাজ না করা নিয়ে মুখ খুললেন ‘ইচ্ছেপুতুল’ খ্যাত অভিনেত্রী শ্বেতা মিশ্র



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১৩ ফেব্রুয়ারি : বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্বেতা মিশ্র। বলা যায়, তার অভিনয় দেখতে ভীষণ পছন্দ করেন দর্শক। শেষবারের মতো তাকে দেখা গিয়েছিল ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকে। খলচরিত্রে অভিনয় করেই দর্শকের মনে সাড়া জাগিয়েছিলেন।


ইচ্ছে পুতুল ধারাবাহিকের আগে কাজ করেছিলেন ‘ধুলোকণা’য়। সেখানে চড়ুই হিসাবে দর্শকের ঘরে ঘরে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। বর্তমানে তাকে আর ছোটপর্দায় দেখা যায় না। সিনেমা-সিরিজ নিয়েই ব্যস্ত তিনি। সামনেই মুক্তি পেতে চলেছে তাঁর রোম্যান্টিক ছবি ‘মন মানে না’। সেই ছবিতে রয়েছেন শ্বেতা। কিছুদিন আগে  ‘খাকি’ সিনেমায় অভিনয় করেছেন।


তবে ছোটপর্দায় কেন কাজ করছেন না শ্বেতা। এই বিষয়ে এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে শ্বেতা বলেন,  “আমি অনেক নেগেটিভ চরিত্র অভিনয় করেছি। দুটো ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে অভিনয় করার পর শুধু নেগেটিভ চরিত্রেরই অফার পাচ্ছি এখন। তাই আপাতত কিছু করছি না টেলিভিশনে। আমি প্রথম ‘জাহানারা’-তে অভিনয় করি। সেখানে একটা পার্সোনাল লস ফিল করি। তার পর থেকেই মনে হয়েছিল পুরো সময়টা ধারাবাহিকে দেবো না। পরিবারকেও সময় দেবো। একটা সময়ে এমন হয়েছে, বাড়ি থেকে বেরোলে মানুষ আমাকে গালাগাল করতেন। বুঝতে পারতাম কাজটা ভালো করছি। অভিনয়টা আর অভিনয় মনে হচ্ছে না। টেলিভিশন আমাকে দর্শকদের ঘরে পৌঁছে দিয়েছে। ওটিটি প্ল্যাটফর্ম আমাকে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছে, যেখানে যাওয়ার আমি স্বপ্ন দেখেছি।’

No comments:

Post a Comment

Post Top Ad