‘ব্রেকআপ হওয়ার কয়েকদিন পরেই মানুষ বদলে যায়, বদলে যাওয়াটা আমি নিতে পারিনা ’, সম্পর্ক নিয়ে বিস্ফোরক সায়কের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, February 13, 2026

‘ব্রেকআপ হওয়ার কয়েকদিন পরেই মানুষ বদলে যায়, বদলে যাওয়াটা আমি নিতে পারিনা ’, সম্পর্ক নিয়ে বিস্ফোরক সায়কের



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১৩ ফেব্রুয়ারি : কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়া জুড়ে হইচই পরেছিল সায়ক চক্রবর্তীর গো-মাংস বিতর্ক জুড়ে। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় একেবারে চুপ জনপ্রিয় ব্লগার। অভিনেতার ডেইলি ব্লগ দেখার জন্য অনুরাগীরা যতটা উৎসাহী ততটাই তার প্রেম জীবন নিয়েও বেশ কৌতুহলী।


বাস্তব জীবনে এখনও সিঙ্গেল সায়ক। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে, অভিনয় এবং ইউটিউব কন্টেন্ট তৈরি নিয়ে তিনি এতটাই ব্যস্ত থাকেন যে প্রেমের জন্য আলাদা সময় বের করা তাঁর পক্ষে কঠিন হয়ে পড়েছে। যদিও বিভিন্ন সময়ে সহ-অভিনেত্রীদের সাথে তাঁর নাম জড়িয়ে গুঞ্জন শোনা গিয়েছে, তবে সায়ক প্রতিবারই সেসব গুজব বলে উড়িয়ে দিয়েছেন।


তবে সম্প্রতি সিঙ্গেল থাকার আসল কারণ জানিয়েছেন সায়ক। অভিনেতা জানিয়েছেন যে তিনি প্রেম করতে চান না এমন নয়, বরং বর্তমানে সম্পর্কের সমীকরণ এত তাড়াতাড়ি বদলে যাওয়া দেখে প্রচণ্ড ভয় পান তিনি।


সায়কের কথায়, ‘এখনকার রিলেশনগুলো কেমন যেন অদ্ভুত। একটা ব্রেকআপ হওয়ার কয়েকদিন পরেই দেখি মানুষটা আবার অন্য কারও সাথে রিলেশনে জড়িয়ে যাচ্ছে। এটা দেখে আমার খুব ভয় লাগে।’


সায়ক আরও বলেন, ‘এখনকার দিনে, বিশেষ করে আমাদের ইন্ডাস্ট্রিতে দেখি আজ একজনের সাথে খুব প্রেম, কালই ব্রেকআপ! আর তার ঠিক দুদিন পরেই দেখা যায় সে তার কোনো কমন বন্ধুর সাথে নতুন করে রিলেশনে জড়িয়ে পড়েছে। এই যে চটজলদি বদলে যাওয়া, এটা আমি নিতে পারি না।’

No comments:

Post a Comment

Post Top Ad