প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১৯ ফেব্রুয়ারি : বাংলা সিরিয়ালের একজন অতি পরিচিত মুখ অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী। একাধিক বাংলা ধারাবাহিকে দর্শক তাকে অভিনয় করতে দেখেছেন বিভিন্ন চরিত্রে। তবে তার অভিনীত “কিঙ্কর’ চরিত্রটি যেন সবকিছুকে ছাপিয়ে গেছে।
এই মুহূর্তে বাংলা টেলিভিশনের ‘টক অফ দ্যা টাউন’ চিরদিনই তুমি যে আমার। টিআরপি সামান্য পরলে ধারাবাহিকের জনপ্রিয়তা ভাটা পড়েনি। ধারাবাহিকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী। বহুদিন ধরে এই ইন্ডাস্ট্রি রয়েছে একাধিক চরিত্রে অভিনয় করেছেন। তবে কিংকর চরিত্রে যেন দর্শকের একটু বেশিই ভালোবাসা পাচ্ছেন তিনি।
পর্দার আর্য আর কিংকরের বন্ধুত্বের জুটি দর্শকের ভীষণ পছন্দের। নিজের সাবলীল অভিনয় দিয়ে দর্শকের মন জিতে এসেছেন অভ্রজিৎ। তবে এতদিন অভিনেতা হিসাবে কাজ করেছেন এবার তিনি প্রশিক্ষক। বুঝতে পারলেন না? আসলে একটি উদ্যোগ নিয়েছেন অভিনেতা। নিজেই সেই সুখবর জানান সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি অভ্রজিৎ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে লেখেন, ‘একটি সৎ প্রচেষ্টা।’ আর প্রচেষ্টা হল এবার নিজে অভিনয় শেখাবেন ছোটপর্দার কিংকর।
অভিনেতা যেই পোস্টটি শেয়ার করেছেন সেখানে লেখা, “নিজেকে কি পর্দায় অভিনেতা হিসেবে দেখতে চাও? প্রশিক্ষণ নিন খ্যাতনামা অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী-র কাছে।” স্টুডিয়োর নাম ‘Aspiring Actors Studio‘। এখানেই অভিনয় প্রশিক্ষণের ক্লাস শুরু করছেন অভ্রজিত। তার এই নতুন জার্নিতে শুভেচ্ছা জানিয়েছেন সকলে।

No comments:
Post a Comment