প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১৯ ফেব্রুয়ারি : গত কয়েকদিন ধরে নেটপাড়ার চর্চায় রয়েছেন দেবলীনা নন্দী। তাঁকে নিয়ে ওঠা নানা গুজব এবং তাঁর পারিবারিক প্রেক্ষাপট নিয়ে চলা কাটাছেঁড়ার মাঝেই এবার বিস্ফোরক ফেসবুক পোস্ট করলেন গায়িকা।
দেবলীনা স্পষ্ট জানিয়ে দিলেন, আভিজাত্য কেবল টাকা বা চাকরিতে থাকে না, আর পরিস্থিতি বদলাতেও সময় লাগে না। অনেকেই দেবলীনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে কটাক্ষ করছিলেন। তার জবাবে নিজের যন্ত্রণার কথা শেয়ার করে দেবলীনা লেখেন,
আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে যারা কথা বলছো তাদের একটা কথা বলি বস্তির মেয়ে নই আমি বা আমার ফ্যামিলি এর দূর দুরন্ত কারুর বস্তিতে যেতে হয়নি,তাছাড়া অনেক ভালো ভালো শিল্পী বস্তি থেকেই উঠে এসছে,শিল্পী বলে কোনো ক্লাস নেই ?
ভবানিপুরের মতো জায়গায় বাবা দের নিজের বাড়ি কিন্তু পরিস্থিতি সবার সমান যায় না। রাজার ফকির হতে সময় লাগে না সেই পরিস্থিতি আমাদের হয়েছিল কিন্তু ঘুরে দাঁড়িয়েছি আবার অনেক কষ্ট করে তেমনি হঠাৎ করে ফ্যামিলি তে যেকোনো একজন ভালো চাকরি করছে বলে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো হয়ে যায় না।
গায়িকার শিক্ষাগত যোগ্যতা বা চাকরি নিয়ে যারা কথা তুলছেন, তাদের উদ্দেশ্যে দেবলীনার সাফ কথা, ১২ ক্লাস পাস করেও নামী চাকরি করা সম্ভব। পরিবারের কেউ ভালো চাকরি করলেই রাতারাতি পারিবারিক আভিজাত্য তৈরি হয়ে যায় না, বরং সংগ্রামই আসল পরিচয়।
সবশেষে দেবলীনা বলেন, সেই মানুষ গুলোর একটা কথা বলতে চাই রোজ যারা আমাদের জাত বিচার করে উপরে ভগবান আছে, কে ঠিক কে ভুল সময় তার প্রমাণ দেবে।

No comments:
Post a Comment