প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২৫ ফেব্রুয়ারি : পর্দার মা হিসেবে অভিনেত্রী যেমন স্নেহময়ী, বাস্তব জীবনেও তাঁর প্রাণখোলা হাসি আর ইতিবাচক মানসিকতা অনুরাগীদের কাছে অনুপ্রেরণার। বাংলা টেলিভিশনের পর্দায় হাসিখুশি মুখ অভিনেত্রী সোহিনী সান্যাল। কিন্তু আচমকাই সমাজমাধ্যমে অভিনেত্রীর এমন ছবি দেখে চোখ কপালে উঠেছে দর্শকের।
বর্তমানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে স্টার জলসার ‘মিলন হবে কতদিনে’ ধারাবাহিকে নায়িকা এলার মায়ের চরিত্রে।
ছবিতে অভিনেত্রীকে দেখা যাচ্ছে তাঁর একটি চোখে ব্যান্ডেজ বাঁধা। সেই যন্ত্রণাদায়ক অবস্থায় দাঁড়িয়েও তিনি মুখ হাসি রেখে মিরর সেলফি তুলেছেন। দ্বিতীয় ছবিতে ব্যান্ডেজহীন চোখটির অবস্থা দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা।
দেখা যাচ্ছে তার একটি চোখ ছোট হয়ে গিয়েছে এবং অনবরত জল পড়ছে। দেখেই বোঝা যাচ্ছে গুরুতর আহত হয়েছেন তিনি এমনকি তার তাকাতে বেজায় কষ্ট হচ্ছে।
কিন্তু ঠিক কী হয়েছে তার? সোহিনী নিজেই এই রহস্যের জট খুলেছেন। কোনো শত্রু নয়, বরং তাঁর অত্যন্ত আদরের পোষ্যই ঘটিয়েছে এই কাণ্ড! পোষ্যর থাবায় তার চোখের এই অবস্থা হয়েছে।
সোহিনী লেখেন ‘পুরস্কার, শিল্পী এবং শিল্প। এক থাবাতেই ছবি।’ আসলে অভিনেত্রী বোঝাতে চাইছেন এখানে তার পোষ্যই হলো সেই শিল্পী যার নখের কারসাজিতে সোহিনীর চোখে এই ক্ষত তৈরি হয়েছে।
অভিনেত্রীর এই অবস্থা দেখে বিনোদন জগতের সহকর্মী থেকে শুরু করে ভক্তরা সকলেই দুশ্চিন্তা প্রকাশ করেছেন। অভিনেত্রী যেন দ্রুত সুস্থ হয়ে আবার সেই চেনা হাসিমুখ নিয়ে আবার পর্দায় ফিরে আসেন এমনটাও প্রার্থনা করছেন ভক্তরা।

No comments:
Post a Comment