‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক থেকে অবশেষে বাদ পড়লেন তন্বী, জানালেন স্বয়ং অভিনেত্রী - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, February 20, 2026

‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক থেকে অবশেষে বাদ পড়লেন তন্বী, জানালেন স্বয়ং অভিনেত্রী



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১৯ ফেব্রুয়ারি : জি-বাংলার অন্যতম চর্চিত মেগা ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। ধারাবাহিকে নায়ক-নায়িকা আর্য-অপর্ণার পাশাপাশি প্রত্যেকটি চরিত্র দর্শকের খুব প্রিয় হয়ে উঠেছিল। তাদের মধ্যেই একটি চরিত্র হল মীরা। যেই চরিত্রে অভিনয় করছিলেন অভিনেত্রী তন্বী লাহা রায়।


বেশকিছু দিন ধরে ধারাবাহিকে মীরাকে দেখানো হচ্ছে না। মীরা আর অপর্ণার ঠাণ্ডা লড়াই দেখতে ভীষণ পছন্দ করতেন দর্শক। তবে কয়েদিন ধরে মীরাকে দেখতে না পাওয়ায় মন খারাপ ছিল দর্শকের। তন্বী একটি পোস্ট থেকে ইঙ্গিত মিলছিল কোনও একটা সমস্যা হয়েছে।


দর্শকের কথা মাথায় রেখে অবশেষে মুখ খুললেন স্বয়ং অভিনেত্রী। সদ্য অভিনেত্রী একটি পোস্ট করে ‘চিরদিনই’কে বিদায় জানালেন।



আক্ষেপের সাথে লিখলেন, শেষ বার মীরা হয়ে লিখছি। ভাবিনি মীরার গল্পটা এইভাবে অসম্পূর্ণ হয়ে থাকবে। এখনো তো অনেক না বলা কথা ছিল, অনেক স্বপ্ন পূরণ হওয়া বাকি ছিল, ভালো হওয়া বাকি ছিল, তার চোখে ছিল হাজারটা না বলা কথা, সেগুলো না বলা থেকে যাবে ভাবিনি। আমায় অনেকদিন দেখা যায়নি বলে তোমাদের ম্যাসেজ গুলো পেয়েছি তাই সব অনুভব করেছি। তোমরা শুধু মীরাকে দেখোনি, তাকে আপন করে নিয়েছিলে…বিদায় বলা খুব কঠিন, বিশেষ করে গল্পটা যখন শেষ হয়না। কেন মীরাকে বিরতি দিল এইভাবে আমিও জানি না…জাগকে আমার গল্পটা অসম্পূর্ণই রয়ে গেল। MEERA হিসেবে সাইন অফ করা হচ্ছে’।

No comments:

Post a Comment

Post Top Ad