জল্পনায় সিলমোহর! পানিহাটিতে প্রার্থী অভয়ার মা, তৃতীয় তালিকা প্রকাশ বিজেপির - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, March 25, 2026

জল্পনায় সিলমোহর! পানিহাটিতে প্রার্থী অভয়ার মা, তৃতীয় তালিকা প্রকাশ বিজেপির

 


কলকাতা, ২৫ মার্চ ২০২৬: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জন্য তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। বুধবার সন্ধ্যায় আরও ১৯ টি আসনে প্রার্থী ঘোষণা করেছে পদ্ম শিবির। পানিহাটি থেকে প্রার্থী করা হয়েছে অভয়ার মা রত্না দেবনাথকে। উত্তরপাড়া থেকে প্রাক্তন এনএসজি দীপাঞ্জন চক্রবর্তীকে প্রার্থী করা হয়েছে। এই আসনে তৃণমূলের প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় এবং সিপিএমের প্রার্থী হয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। দফায়-দফায় বৈঠকের পর এদিন এই তালিকা প্রকাশ করা হয়েছে। এখনও ১৯ আসনে প্রার্থী ঘোষণা করা বাকি রয়েছে পদ্ম শিবিরের। উল্লেখ্য, পানিহাটি কেন্দ্র নিয়ে জল্পনা ছিলই। শেষ পর্যন্ত ওই আসনে রত্না দেবনাথকেই প্রার্থী ঘোষণা করল বিজেপি। 


এদিন চুঁচুড়া আসনের প্রার্থীও ঘোষণা করা হয়েছে বিজেপির তরফে। এখানে সুবীর নাগকে প্রার্থী করা হয়েছে। এই আসনেই লড়ছেন তৃণমূলের তরুণ তুর্কি নেতা দেবাংশু ভট্টাচার্য‌। এছাড়াও কোচবিহার দক্ষিণে রথীন্দ্রনাথ বোসকে প্রার্থী করা হয়েছে। দীনেশ সরকারকে রাজগঞ্জের প্রার্থী করা হয়েছে।


ইসলামপুরে চিরঞ্জিৎ রায়, হেমতাবাদে হরিপদ বর্মণ, ইংলিশ বাজারে অম্লান ভাদুড়িকে টিকিট দিয়েছে বিজেপি। নদিয়ার শান্তিপুর থেকে স্বপন দাস, হাওড়া মধ্য আসনে বিপ্লব মণ্ডল, সিঙ্গুরে অরূপ কুমার দাস, চন্দননগরে দীপাঞ্জন কুমার গুহ, চুঁচুড়ায় সুবীর নাগ, হরিপালে মধুমিতা ঘোষ, তমলুকে হরেকৃষ্ণ বেরা, মেদিনীপুরে ডঃ শঙ্কর গুছাইত, পূর্বস্থলী দক্ষিণে প্রাণকৃষ্ণ তপদারকে প্রার্থী করেছে বিজেপি। এছাড়াও কাটোয়ায় কৃষ্ণ ঘোষ, সাঁইথিয়ায় কৃষ্ণকান্ত সাহা এবং নলহাটিতে অনিল সিংকে বিজেপি প্রার্থী করেছে।


প্রথম দফায় ১৪৪টি আসনের প্রার্থিতালিকা ঘোষণা করেছিল বিজেপি। দ্বিতীয় দফায় ১১১টি আসনে নাম ঘোষণা হয়। বাঁকুড়ার জয়পুর আসন শরিক আজসুকে (অল ইন্ডিয়া ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন) ছেডেছে তারা। এখানে প্রার্থী হচ্ছেন বিশ্বজিৎ মাহাতো। প্রথম দফার তালিকা থেকে এক জনের নাম পরিবর্তন করা হয়েছে। বিষ্ণুপুর কেন্দ্রে এর আগে বিজেপি প্রার্থী করা হয়েছিল অগ্নিশ্বর নস্করকে। এরপর তা পরিবর্তন করে বিষ্ণুপুর আসনে প্রার্থী করা হয় বিশ্বজিৎ খাঁকে। 


একইসঙ্গে ছাব্বিশের নির্বাচনে বাদ পড়লেন কোচবিহার দক্ষিণের বিধায়ক নিখিল রঞ্জন দে। এছাড়াও টিকিট দেওয়া হল না ইংলিশবাজারের শ্রীরূপা মিত্র চৌধুরীকে।


এদিন তৃতীয় দফায় ১৯টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা হল। আরও ১৯টি কেন্দ্রের প্রার্থী ঘোষণা বাকি রয়েছে। মনে করা হচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যে এই নামগুলি ঘোষণা করা হতে পারে। বঙ্গে ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় নির্বাচন। ভোটগণনা হবে ৪ঠা মে।



No comments:

Post a Comment

Post Top Ad