নিজস্ব সংবাদদাতা, মালদা ২৬ মার্চ ২০২৬: স্কুল তৈরির নামে টাকা তছরূপের অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। ঘটনায় উত্তেজনা। ৯৭ কোটি টাকা তছরূপের অভিযোগ উঠেছে বিজেপির মালদা বিধানসভার বিদায়ী বিধায়ক তথা আসন্ন বিধানসভা ভোটের প্রার্থী গোপাল চন্দ্র সাহার বিরুদ্ধে। কেন্দ্রীয় শিক্ষা দপ্তর আদিবাসীদের উন্নত শিক্ষার জন্য একলব্য নবদোয় প্রকল্প চালু করেন। ত্রিপুরায় তাঁর পরিকাঠামো গঠনের জন্য ৯৭ কোটি টাকা মঞ্জুর করা হয়। বিজেপি করার সুবাদে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সৌজন্য একলব্য বিদ্যালয় প্রকল্পের বরাত পান গোপাল চন্দ্র সাহার স্ত্রী তথা সত্যদেব সাহা কন্সট্রাকশনের কর্ণধার জ্যোৎস্না সাহা।
অভিযোগ, এই প্রকল্পটি বাস্তবে কোনো অস্তিত্ব নেই। কার্যত কেন্দ্রীয় সরকারের বরাদ্দ অর্থ তছরূপ করেছেন গোপাল চন্দ্র সাহা। এই অভিযোগ ঘিরে বিধানসভা নির্বাচনে আগে শুরু হয়েছে জোর বিতর্ক। বিষয়টি নিয়ে প্রশ্ন করতেই মালদা বিধানসভার প্রার্থী গোপাল চন্দ্র সাহা দাবী করেন, তিনি কোনও অর্থ তছরূপ করেননি। তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন , যারা অভিযোগ করছেন, তারা প্রমান করতে পারবেন না।
পুরাতন মালদা ব্লক তৃণমূল সভাপতি সুদীপ্ত রায় এই প্রসঙ্গে বলেন, 'দেশের প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ এই তথ্যে বিশ্বাসী। কিন্তু মালদা বিধানসভার বিজেপি প্রার্থী তথা বিধায়ক গোপাল চন্দ্র সাহা সবকা সর্বনাশ আপনা বিকাশে বিশ্বাসী।' সুদীপ্তর অভিযোগ, একই পরিবারের নামে গ্যাসের ডিস্ট্রিবিউটার হলে পেট্রোল পাম্পের অনুমোদন হয় না। কিন্তু গোপাল চন্দ্রের পরিবারের নামে দুটোই রয়েছে। পাশাপাশি একলব্য বিদ্যালয় প্রকল্পের কাজের বরাতের টাকা তছরূপ করেছেন। তাঁর কটাক্ষ, ওনার সমালোচনা করা না করা সমান। পাঁচ বছরে উনি কিছুই করেননি।
তিনি আরও বলেন, 'পাঁচ বছর পুরাতন মালদা পঞ্চায়েত সমিতি ও বিধায়কের দায়িত্ব পেয়েও এলাকার উন্নয়নে ব্যর্থ। তিনি শুধু আপনা বিকাশই করেছেন। বিধানসভা নির্বাচনে আগে এই ইস্যুতেই সরগরম মালদা বিধানসভা।'

No comments:
Post a Comment