বড় খবর: ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা! - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, March 1, 2026

বড় খবর: ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা!

 


কলকাতা, ০১ মার্চ ২০২৬: ধর্নায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৬ মার্চ ধর্মতলায় মেট্রো চ্যানেলে তিনি ধর্নায় বসছেন। এসআইআর তালিকায় বাদ পড়েছে একাধিক নাম। সেই বিষয়ে প্রতিবাদ জানাতেই ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচির কথা জানান দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে সমাজমাধ্যমে জানিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ-ও। 

কুণাল জানান, এসআইআর অসঙ্গতি, চক্রান্ত, এর প্রতিবাদে ৬ মার্চ দুপুর দুটো থেকে ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



রবিবার সমাজমাধ্যমে তৃণমূল নেতা কুণাল ঘোষের প্রোফাইল থেকে একটি পোস্ট করা হয়েছে। পোস্টে লেখা, "এসআইআর অসঙ্গতি, চক্রান্ত: প্রতিবাদে ৬ মার্চ দুপুর দুটো থেকে ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধর্নায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসতে চলেছেন। আগামী ৬ মার্চ (শুক্রবার) কলকাতায় মেট্রো চ্যানেলে দুপুর দুটো থেকে তিনি ধর্নায় বসবেন বলে ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদ বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় মেট্রো চ্যানেলে ৬ তারিখ প্রতিবাদ কর্মসূচি নিয়েছেন। অবস্থান-বিক্ষোভ এবং ধর্নায় বসবেন তিনি।' 

রবিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচির কথা জানান দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকা বিপুলসংখ্যক ভোটারের নাম অন্যায় ভাবে বাদ দেওয়া হয়েছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী। 


উল্লেখ্য, শনিবার ২৮ শে ফেব্রুয়ারি ভোটার তালিকার প্রথম দফা প্রকাশের পর দেখা যায় প্রায় ৬৩ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে তালিকা থেকে। এছাড়াও ৬০ লক্ষ ভোটারের নাম বিবেচনাধীন অবস্থায় রয়েছে বলে জানানো হয়েছে। 

প্রসঙ্গত, এসআইআর প্রক্রিয়ার শুরু থেকেই কমিশনের সঙ্গে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের সংঘাত দেখা গিয়েছে। ক্রমশই তীব্র থেকে তীব্রতার হয়েছে এই সংঘাত। বৃহস্পতিবার নিজের বিধানসভা কেন্দ্রের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে সরব হয়েছিলেন। বৈধ ভোটারদের নাম বাদ পড়া প্রসঙ্গে আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি। সঙ্গে জানিয়েছিলেন, ১ লক্ষ ২০ হাজার ভোটারের নাম বাদ যেতে পারে। 

এরপর শনিবার তালিকা প্রকাশের পর দেখা যায়  প্রায় ৬৩ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে কমিশন। পাশাপাশি ৬০ লক্ষ ভোটারের নাম বিবেচনাধীন অবস্থায় রয়েছে। রাজ্যের শাসক দলের দাবী, কেন্দ্রের বিজেপি সরকারের অঙ্গুলিহেলনে নির্বাচন কমিশন এই কাজ করছে। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিজেপিকে যাঁরা ভোট দেন না, তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে বাছাই করে। 

No comments:

Post a Comment

Post Top Ad