"চোখের বদলে চোখ পুরো পৃথিবীকে অন্ধ করে দেবে”, ইরান পরিস্থিতি নিয়ে বললেন প্রিয়াঙ্কা - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, March 1, 2026

"চোখের বদলে চোখ পুরো পৃথিবীকে অন্ধ করে দেবে”, ইরান পরিস্থিতি নিয়ে বললেন প্রিয়াঙ্কা



প্রেসকার্ড নিউজ ন্যাশনাল ডেস্ক, ০১ মার্চ ২০২৬, ১৫:৪০:০১ : ইরানের উপর হামলায় দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পরও যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের হামলা অব্যাহত রয়েছে। এর ফলে গোটা মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।



এই পরিস্থিতি নিয়ে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী কঠোর প্রতিক্রিয়া জানিয়ে ভারতের প্রধানমন্ত্রীকে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে আটকে পড়া ভারতীয়দের দ্রুত নিরাপদে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন।



তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, একটি সার্বভৌম দেশের নেতৃত্বকে টার্গেট করে খুন এবং নিরীহ মানুষের প্রাণহানি যে কারণই দেখানো হোক না কেন তা নিন্দনীয় এবং এর তীব্র প্রতিবাদ হওয়া উচিত।



প্রিয়াঙ্কা আরও বলেন, এই সংঘাতে একের পর এক দেশ জড়িয়ে পড়া অত্যন্ত উদ্বেগজনক। বিশ্বে এখন আরও যুদ্ধ নয়, শান্তির প্রয়োজন। তিনি মহাত্মা গান্ধী-র বিখ্যাত উক্তি উল্লেখ করে বলেন, “চোখের বদলে চোখ পুরো পৃথিবীকে অন্ধ করে দেয়।”



তিনি আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক স্তরে অবস্থান স্পষ্ট করার পাশাপাশি ভারতের সরকার বিদেশে আটকে পড়া সকল ভারতীয় নাগরিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।



ইজরায়েল-ইরান সংঘাতের জেরে আন্তর্জাতিক বিমান পরিষেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিক দেশ তাদের আকাশপথ সাময়িকভাবে বন্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে বহু ফ্লাইট বাতিল হয়েছে।


এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ১ মার্চ পর্যন্ত বহু উড়ান বাতিল করা হয়েছে। একই সঙ্গে ডিজিসিএ (DGCA) এয়ারলাইনগুলিকে ১১টি দেশের আকাশসীমা এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে।


বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হাজার হাজার ভারতীয় অবস্থান করছেন, ফলে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।

No comments:

Post a Comment

Post Top Ad