নতুন মেগার জন্য কপাল পুড়ল জনপ্রিয় মেগার, পর্দা থেকে বিদায় নিতে চলেছে এই ধারাবাহিক - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, March 25, 2026

নতুন মেগার জন্য কপাল পুড়ল জনপ্রিয় মেগার, পর্দা থেকে বিদায় নিতে চলেছে এই ধারাবাহিক



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২৫ মার্চ : স্টার জলসার আসছে রাজ চক্রবর্তীর নতুন মেগা ‘প্রতিজ্ঞা’। এছাড়াও ‘ঘূর্ণি’ আরও এক মেগা খুব শীঘ্রই আসছে। শোনা যাচ্ছে, নতুন মেগার জন্য পর্দা থেকে বিদায় নিতে পারে ‘মিলন হবে কত দিনে’ ধারাবাহিকে।


বাংলা টেলিভিশন চ্যানেলে আসছে একাধিক নতুন নতুন মেগার। তাদের জায়গা ছাড়তে অল্প সময়ের মধ্যে বন্ধ করে দেওয়া হচ্ছে পুরনো মেগাকে। টিআরপি দিনের শেষে শেষ কথা। টিআরপি কম হলেই একের পর ধারাবাহিক বিদায়। টলিপাড়ার অন্দরে নতুন গুঞ্জন। শোনা যাচ্ছে, মাত্র কয়েক মাসেই বন্ধ হতে চলেছে ‘মিলন হবে কত দিনে’ ধারাবাহিক। সম্প্রতি, রণজয় বিষ্ণু ও অভীকা মালাকারের নতুন ধারাবাহিক ‘প্রতীজ্ঞা’র ঘোষণা হয়েছে। তার মধ্যেই টলিপাড়ার অন্দরে আলোচনা শুরু। ছোটপর্দায় নাকি অনেক কিছু অদল-বদল হতে চলেছে। সত্যিই কি মাত্র কয়েক মাসে বন্ধ হবে শোলাঙ্কি রায় এবং গৌরব চট্টোপাধ্যায় জুটির ধারাবাহিক?



‘মিলন হবে কত দিনে’ ধারাবাহিকের অন্যতম অভিনেত্রী অলিভিয়া সরকারে সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তাঁকে এই ধারাবাহিকে কিছুটা নেচিবাচক চরিত্রে দেখা যায়। অভিনেত্রী বললেন, “আমাদের কানেও এমন কথা এসেছে। কিন্তু, সবটাই ভুয়ো খবর। আসলে সমাজমাধ্যমে যে যা পারছে, তাই বলছে। একেবারেই এমন কিছু হচ্ছে না।


২০২৫ সালে ডিসেম্বরে শুরু হওয়া এই মেগা শোনা যাচ্ছে খুব শীঘ্রই বন্ধ হয়ে যেতে পারে। ‘গাঁটছড়া’ ধারাবাহিকের জনপ্রিয় জুটি শোলাঙ্কি-গৌরবের ম্যাজিক সেভাবে পর্দায় প্রতিফলিত হয়নি। তাই টিআরপি কম থাকার বন্ধ করার সিধান্ত নেওয়া হচ্ছে, এমনটাই গুঞ্জন চারিদিকে। যদিও চ্যানেলের তরফ থেকে কোনও অফিশিয়ালি আপডেট হাতে এসে পৌঁছায়নি।

No comments:

Post a Comment

Post Top Ad