লাইফস্টাইল ডেস্ক, ৩০ এপ্রিল ২০২৬: আমাদের রান্নাঘরে মোচা অতি পরিচিত। মোচার ঘণ্ট থেকে শুরু করে এটি দিয়ে তৈরি নানান ধরণের পদ খাদ্যতালিকায় দীর্ঘদিন ধরে জায়গা করে নিয়েছে। ভাত-পাতে মোচার কোপ্তা পেলেও অনেকেই তা আনন্দের সঙ্গে খান। তবে শুধু স্বাদ নয়, এই মোচা কিন্তু পুষ্টিগুণে ভরপুর একটি সবজি।
পুষ্টিবিদদের মতে, মোচায় রয়েছে ফাইবার, প্রোটিন, পটাশিয়াম, ক্যালসিয়াম, কপার, ফসফরাস, আয়রন, ম্যাগনেশিয়াম এবং ভিটামিন-ই। কলা গাছের ফুল থেকে শুরু করে ফল ও পাতাসহ বিভিন্ন অংশই উপকারী পুষ্টিগুণে ভরপুর বলে জানান তাঁরা।
বিশেষজ্ঞরা আরও বলেন, মোচা দিয়ে তৈরি বিভিন্ন রান্না ও পানীয় স্বাস্থ্য সুরক্ষায় সহায়ক ভূমিকা রাখতে পারে। বিশেষ করে মহিলাদের স্বাস্থ্যের জন্য এটি উপকারী হিসেবে বিবেচিত হয়। এছাড়াও এর অন্যান্য উপকারিতা রয়েছে। যেমন -
বিশেষজ্ঞরা মনে করেন, মহিলাদের প্রজনন স্বাস্থ্য রক্ষায় মোচার পানীয় উপকারী হতে পারে বলে । তবে এক্ষেত্রে কাঁচা হলুদ মিশিয়ে পান করলে উপকারিতা আরও বাড়তে পারে।
ত্বক পরিচর্যাতেও মোচার ব্যবহার উল্লেখযোগ্য। হেয়ার সিরাম, ফেশিয়াল অয়েল, ক্রিম ও স্ক্রাব তৈরিতে এটি ব্যবহৃত হয় বলে জানা গেছে। অনেকে ঘরোয়া উপায়ে মোচার অংশ দিয়ে ফেসপ্যাক তৈরি করে ত্বকের যত্নে ব্যবহার করেন।
মোচার পানীয় বা পাঁচন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হতে পারে। এতে অ্যান্টিঅক্সিডেন্ট ও শক্তিবর্ধক উপাদান রয়েছে বলে দাবী করা হয়। পাশাপাশি এটি বয়সজনিত প্রভাব কমাতেও সহায়তা করতে পারে বলে উল্লেখ করা হয়েছে।
কীভাবে মোচার পানীয় বা পাঁচন তৈরী করবেন -
প্রথমে মোচা ভালোভাবে পরিষ্কার করে জলে দিয়ে সিদ্ধ করতে হবে। এরপর সামান্য লবণ মিশিয়ে ঠাণ্ডা করতে হবে। ঠান্ডা হলে এর সঙ্গে জিরা গুঁড়া ও কালোজিরা মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মোচার পাঁচন।
বি.দ্র: এখানে দেওয়া তথ্য কোনও ভাবেই যোগ্য চিকিৎসা পদ্ধতির বিকল্প নয়। খাদ্যতালিকায় কোনও পরিবর্তনের আগে চিকিৎসকের পরামর্শ নিন।

No comments:
Post a Comment