প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ৯ এপ্রিল : টেলিভিশনের পর্দায় বহু সফল অভিনেতা-অভিনেত্রীদের পরিচয় গড়ে দিয়েছেন ‘ব্লুজ প্রোডাকশন’-এর কর্ণধার ‘স্নেহাশিস চক্রবর্তী’। তার হাত ধরেই নতুন করে জন্ম নেয় জনপ্রিয় ধারাবাহিকের গল্প ও আলোড়িত সব চরিত্ররা। তবে সফল হওয়ার পর আর কেউই খোঁজ রাখেন না, এমনটাই আক্ষেপ জানালেন প্রযোজক স্নেহাশিস।
ম্যাজিক মোমেন্টসের একগুচ্ছ ধারাবাহিক বন্ধ হয়ার সিদ্ধান্তে বর্তমানে টলিউড তোলপাড়। সবটা মিলিয়েই জটিল পরিস্থিতি। এর মধ্যেই দর্শক এবং অনুরাগীদের একটি বিশেষ বিষয় নিয়ে সচেতন করলেন ব্লুজ প্রোডাকশন হাউজের কর্ণধার স্নেহাশিস চক্রবর্তী।
স্নেহাশিস চক্রবর্তীর নাম করে লোক ঠকাচ্ছে কেউ। তাঁর নামে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে সকলের থেকে টাকা চাওয়া হচ্ছে। সব থেকে বড় কথা হল, পশ্চিমবঙ্গ অথবা ভারতবর্ষ নয়, ভারতবর্ষের প্রতিবেশী দেশ বাংলাদেশে চলছে এই সাইবার ক্রাইম। এবার তেমনই একটি পোস্ট করলেন ব্লুজ প্রোডাকশন হাউজের কর্ণধার।
স্নেহাশিস সমাজমাধ্যমে একটি পোস্ট করে লেখেন, ‘সবাইকে জানাচ্ছি আবার আমার ভুয়ো ফেসবুক প্রোফাইল তৈরি করে কেউ মানুষকে ফাঁদে ফেলতে চাইছে। তাই সাবধান। লোভের ফাঁদে পা দেবেন না। ওই প্রোফাইলের সব পোস্ট ফেক। মিথ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। বা অপমান করে, নিচু করতে চাইছে। সচেতন করার জন্য আমার এই পোস্ট।’
যদিও এই মুহূর্তে স্নেহাশীষ চক্রবর্তী ওই ভুয়ো প্রোফাইল ফেসবুকে নেই। খুব সম্ভবত রিপোর্ট করার পরেই সেটি ডিলিট হয়ে গিয়েছে। কিন্তু তারপরেও পরিচালক সকলকে সাবধান করার জন্য এই পোস্ট করেছেন নিজের প্রোফাইল থেকে। বারবার সকলকে জানিয়েছেন, যাচাই করে তারপর কোনও সিদ্ধান্ত নিতে।
.jpeg)
No comments:
Post a Comment