বজ্রাঘাতে প্রাণ গেল ২ ভাইয়ের! আহত ৪, শোকস্তব্ধ এলাকা - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, April 30, 2026

বজ্রাঘাতে প্রাণ গেল ২ ভাইয়ের! আহত ৪, শোকস্তব্ধ এলাকা

 


নিজস্ব সংবাদাতা, পশ্চিম মেদিনীপুর: গাছ কাটার কাজ করতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ হারালেন দুই ভাই। মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা। ঘটনাটি ঘটেছে চন্দ্রকোণা পৌরসভার অন্তর্গত মাধবপুর এলাকায়। জানা গিয়েছে, মৃতদের নাম শাহাবুদ্দিন মণ্ডল, বয়স ৬০ এবং লিটন মণ্ডল, বয়স ৩৮ বছর।


সূত্রের খবর, চন্দ্রকোণার মহেশপুরের বাসিন্দা ওই দুই ভাই মাধবপুরে গাছ কাটার কাজ করতে গিয়েছিলেন প্রতিদিনের মতোই। আচমকাই আবহাওয়া পরিবর্তন হয় এবং প্রবল বজ্রপাত শুরু হয়। সেই সময় বজ্রাঘাতে জখম হন দুই ভাই। আকস্মিক এই ঘটনায় হতবাক হয়ে পড়েন আশেপাশের মানুষজন। দ্রুত স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাঁদের উদ্ধার করে চন্দ্রকোণা হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুধু ওই দুই ভাইয়ের মত শুধু মৃত্যু হয়েছে, তা নয়, বজ্রপাতের কবলে পড়ে আহত হয়েছেন আরও ৪ জন। আহতদের মধ্যে রয়েছেন শেখ নাজিম উদ্দিন, কাজল মল্লিক, রিঙ্কু মণ্ডল এবং রূপালী বেরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রকোনা থানার পুলিশ। স্থানীয়দের তৎপরতায় আহতদে উদ্ধার করে দ্রুত চন্দ্রকোনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তাঁরা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। 


দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই চন্দ্রকোনা হাসপাতালে পৌঁছান এলাকার জনপ্রতিনিধিরা। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সাথে দেখা করেন এবং আহতদের চিকিৎসার খোঁজখবর নেন। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। একই পরিবারের দুই তরতাজা প্রাণ এভাবে চলে যাওয়ায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বৃষ্টি নামার পূর্বেই এই আকস্মিক বজ্রপাত হওয়ায় কেউ সতর্ক হতে পারেননি, দাবী প্রত্যক্ষদর্শীদের।

No comments:

Post a Comment

Post Top Ad