'বিজেপিকে সমর্থন করলেই দেশপ্রেমিক', হামলার পর গর্জন অভিষেকের! রাহুল গান্ধীকে ধন্যবাদ জানিয়ে কড়া হুঁশিয়ারি - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, May 31, 2026

'বিজেপিকে সমর্থন করলেই দেশপ্রেমিক', হামলার পর গর্জন অভিষেকের! রাহুল গান্ধীকে ধন্যবাদ জানিয়ে কড়া হুঁশিয়ারি


কলকাতা: ভোট পরবর্তী হিংসায় মৃত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে নিজেই আক্রান্ত হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি অভিষেকের ওপর হামলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ক্ষোভ উগরে দিয়েছেন। এর পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, সপা প্রধান অখিলেশ যাদব-সহ অন্যান্যরা। 


আর এই পাশে থাকার জন্য রাহুল গান্ধীকে ধন্যবাদ জানিয়েছেন অভিষেক। রবিবার সমাজমাধ্যম পোস্টে তৃণমূল সাংসদ লিখেছেন, আপনার উদ্বেগ এবং অবিরাম সমর্থনের জন্য ধন্যবাদ, রাহুল জি। ভারতের আত্মাকে রক্ষা করতে, এর গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সমুন্নত রাখতে এবং আমাদের সংবিধানে রক্ষিত মূল্যবোধগুলোকে সমুন্নত রাখতে আমরা আমাদের সংগ্রামে ঐক্যবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ।"


শুধু তাই নয়, ওই পোস্টে বিজেপিকেও এক হাত নিয়েছেন অভিষেক। তিনি লেখেন, "গত বছর আমি ‘অপারেশন সিঁদুর’-এর সর্বদলীয় প্রতিনিধিদলের অংশ হিসেবে ভারতের প্রতিনিধিত্ব করে পাঁচটি দেশ ভ্রমণ করেছিলাম। আমি আমার দেশকে রক্ষা করেছি এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছি।"

আজ, আমি তাদের সংঘটিত রাজনৈতিক সহিংসতা এবং রাজ্য-মদতপুষ্ট সন্ত্রাসবাদের শিকার হয়ে দাঁড়িয়ে আছি, যারা নিজেদের জাতীয়তাবাদের রক্ষক বলে দাবী করে।"


বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে কটাক্ষ করে অভিষেক লেখেন, এটাই আজকের বিজেপির বাস্তবতা। আপনি যদি তাঁদের সমর্থন করেন, আপনি দেশপ্রেমিক। আপনি যদি তাদের প্রশ্ন করেন, আপনি নিশানায় পরিণত হন। আপনি যদি তাদের পাশে দাঁড়ান, আপনাকে বাহবা দেওয়া হয়। আপনি যদি তাঁদের বিরুদ্ধে দাঁড়ান, তাঁরা আপনাকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করে।"


এখানেই শেষ নয়, তৃণমূল সাংসদ আরও লিখেছেন, "আমার নীতি বিসর্জন দিয়ে আরামে থাকার চেয়ে, গণতন্ত্র রক্ষা করতে গিয়ে ভয়ভীতির সম্মুখীন হওয়া আমার কাছে শ্রেয়। ক্ষমতা ক্ষণস্থায়ী। জনগণের ইচ্ছাই চিরস্থায়ী। আমি কেবল জনগণের সামনেই মাথা নত করব, ক্ষমতায় থাকা ব্যক্তিদের সামনে কখনও নয়।"


অভিষেকের হুঁশিয়ারি, "যারা গণতন্ত্রকে দুর্বল করতে এবং আমাদের দেশকে বিভক্ত করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব। ইন্ডিয়া (বিরোধী জোট) ঐক্যবদ্ধ এবং আমরা একযোগে নিশ্চিত করব যে ভয়, ঘৃণা, সহিংসতা ও ভীতি প্রদর্শনের রাজনীতি পরাজিত হয় এবং জনগণের কণ্ঠস্বর জয়ী হয়।"


রাহুল গান্ধী ছাড়াও, মল্লিকার্জুন খাড়গে, অখিলেশ যাদব, হেমন্ত সোরেনকে ধন্যবাদ জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

No comments:

Post a Comment

Post Top Ad