পালাবদল হতেই পদত্যাগের হিড়িক! মুখ্যমন্ত্রীর বিশেষ উপদেষ্টা পদ ছাড়লেন আলাপন-হরিকৃষ্ণরা - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, May 6, 2026

পালাবদল হতেই পদত্যাগের হিড়িক! মুখ্যমন্ত্রীর বিশেষ উপদেষ্টা পদ ছাড়লেন আলাপন-হরিকৃষ্ণরা


কলকাতা: রাজ্যে পালাবদল হতেই ইস্তফার হিড়িক। একে একে পদত্যাগ করা শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ আধিকারিকরা। মুখ্যমন্ত্রীর বিশেষ উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ দুই আইএএস আধিকারিক আলাপন বন্দ্যোপাধ্যায় ও হরিকৃষ্ণ দ্বিবেদী। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সচিবের পদ থেকে ইস্তফা দিয়েছেন আরেক প্রাক্তন আমলা মনোজ পন্থও। এই খবরে যদিও সরকারি সিলমোহর পড়েনি। তবে নবান্ন সূত্রে খবর, তিনি মঙ্গলবার রাতেই পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। 


আলাপন বন্দ্যোপাধ্যায় ও হরিকৃষ্ণ দ্বিবেদী দু’জনেই রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ছিলেন। অবসরের পর তাঁদের মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টা হিসাবে বিশেষ পদ দেওয়া হয়েছিল। সেই পদে কার্যত প্রধান সচিবের সমানই মর্যাদা পেতেন এই দুই আমলা। 

একই রকমভাবে প্রিন্সিপাল সচিবের পদে ছিলেন মনোজ পন্থ। সূত্রের খবর তিনিও ইস্তফা দিয়েছেন।  


উল্লেখ্য, মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে জানিয়েছেন, তিনি পদত্যাগ করবেন না। কোনও প্রশ্নই ওঠে না। কারণ তাঁরা হারেননি। জোর করে কিছু করানো যাবে না বলেও সাফ জানিয়ে দেন এদিকে। জানা যাচ্ছে, তার আগেই আলাপন-দ্বিবেদীরা ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন। আসলে এরা সকলেই মমতার ঘনিষ্ঠ ছিলেন। সমালোচকরা বলেন, মমতা ঘনিষ্ঠতার পুরস্কারের সুবাদেই ওই পদপ্রাপ্তি হয় তাঁদের। ফলত নতুন সরকার এলে পদ তাঁদের হারাতেই হত।


অন্যদিকে, অবসরের পর যারা অফিসারস অন স্পেশাল ডিউটি বা ওএসডি পদে রয়েছেন, তাঁদের দায়িত্ব থেকে অব্যাহতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, মুখ্যসচিব দুষ্যন্ত নারিয়াওয়ালা বিভিন্ন দফতরের সচিবদের নির্দেশ দিয়েছেন, তাদের দফতরে অবসরের পর ওএসডির দায়িত্ব যাঁরা পালন করছেন, তাদের বিষয়টি জানিয়ে দিতে। দ্রুত এই নির্দেশ কার্যকর করতে দফতরের সচিবদের জানিয়েছেন মুখ্যসচিব।

No comments:

Post a Comment

Post Top Ad