লাইফস্টাইল ডেস্ক, ২৮ মে ২০২৬: আজকের এই ব্যস্ত জীবনে আমরা প্রায়শই পার্শ্বপ্রতিক্রিয়াহীন, প্রাকৃতিক, কার্যকরী এবং স্বাস্থ্য-উন্নয়নকারী খাবারের সন্ধান করি। এমতাবস্থায়, ডুমুর একটি সুপারফুড যা শতাব্দী ধরে আয়ুর্বেদে ব্যবহৃত হয়ে আসছে। আপনি কোষ্ঠকাঠিন্যে ভুগে থাকুন, দুর্বল বোধ করুন, অথবা ডায়াবেটিস বা হৃদযন্ত্রের স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকুন—ডুমুর আপনার খাদ্যতালিকার একটি ছোট কিন্তু শক্তিশালী অংশ হতে পারে।
ডুমুর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, এটি একটি মিষ্টি ফল যা সুস্বাদু। ডুমুরে আছে প্রোটিন, ক্যালসিয়াম, ফসফরাস এবং ফাইবার এমন অনেক উপাদান যা শরীরের জন্য খুবই উপকারী। এছাড়াও ডুমুরে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায়, যা শরীরে রক্তের অভাবও পূরণ করে। সেইসঙ্গে এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম।
আসুন জেনে নিই এর উপকারিতা সম্পর্কে
একটি ছোট ডুমুর মুখের ব্রণ দূর করে:
প্রথমে ডুমুর পিষে নিয়ে এর পেস্ট বানিয়ে মুখে লাগাতে হবে। ১৫-২০ মিনিট লাগিয়ে রাখার পর পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
ডায়বেটিস রোগীদের জন্য ডুমুর খুবই উপকারী:
এটি ডায়বেটিসের রোগীদের ওষুধের মতো কাজ করে। প্রতিদিন ডুমুর খেলে ডায়বেটিসকে অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে। তবে, খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
কোষ্ঠকাঠিন্য দূর করে :
এসব ছাড়াও কোষ্ঠকাঠিন্যে ডুমুর খুবই উপকারী। কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে ডুমুর মধু মিশিয়ে খাওয়া উচিৎ।
হজমশক্তি বাড়ায়
ডুমুরে থাকা উচ্চ মাত্রার ফাইবার কোষ্ঠকাঠিন্য, গ্যাস এবং অ্যাসিডিটি থেকে মুক্তি দেয়। প্রতিদিন সকালে ভেজানো ডুমুর খেলে পেট পরিষ্কার রাখতে সাহায্য করে।
হাড় মজবুত করে
ডুমুরে থাকা ক্যালসিয়াম ও ফসফরাস হাড়কে মজবুত করে। বিশেষ করে বয়স্ক এবং মহিলাদের জন্য এটি খুবই উপকারী।
এছাড়াও ডুমুর হৃদয়ের স্বাস্থ্যের জন্য উপকারী, খারাপ কোলেস্টেরল (এলডিএল) কমায়, রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে সাহায্য করে, এমনকি ওজন কমাতেও সহায়ক।
মুখের কোনও সমস্যা :
মুখে ফোস্কা বা গোটা উঠলে বা যদি মুখের কোনও সমস্যা থাকলে, তাহলে ডুমুর পাতা খুবই উপকারী বলে প্রমাণিত হয়। ষমুখে ২-৩টি ডুমুর পাতা কিছু ক্ষণ চিবিয়ে তারপরে গার্গল করলে স্বস্তি পাওয়া যায়।
কিডনিতে পাথর :
এর মধ্যে এমন অনেক প্রাকৃতিক বৈশিষ্ট্য রয়েছে, যা কিডনিতে পাথরের চিকিৎসায় খুবই কার্যকর বলে প্রমাণিত হয়। এক কাপ জলে ডুমুরের ৬ থেকে ৭ টি পাতা সেদ্ধ করে খেতে হবে পুরো এক মাস।
বি.দ্র: এখানে দেওয়া তথ্য কোনও ভাবেই যোগ্য চিকিৎসা পদ্ধতির বিকল্প নয়। যে কোনও স্বাস্ব্য সংক্রান্ত সমস্যায় চিকিৎসকের পরামর্শ আগে নিন।

No comments:
Post a Comment