'এটা বিজেপির প্ল্যান---নিশ্চিন্তে থাকুন', গণনার মাঝেই মমতার জরুরি বার্তা - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, May 4, 2026

'এটা বিজেপির প্ল্যান---নিশ্চিন্তে থাকুন', গণনার মাঝেই মমতার জরুরি বার্তা


কলকাতা: "কেউ গননা কেন্দ্র ছেড়ে আসবেন না, এটা বিজেপির প্ল্যান", ভোট গণনার মাঝেই বার্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। কর্মীদের উদ্দেশ্যে তাঁর আরও বার্তা, "নিশ্চিন্তে থাকুন। আমরা বাঘের বাচ্চার মত লড়াই করে যাব।"


এদিন ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "দয়া করে গণনা এজেন্টরা এবং প্রার্থীরা গণনা কেন্দ্র ছেড়ে কেউ আসবেন না। এটা বিজেপির প্ল্যান। আমি এটা কালকে থেকেই বলছি, প্রথম দু-তিন রাউন্ডে, ওদের গুলো আগে দেখাবে আমাদের গুলো পরে দেখাবে এবং অনেক জায়গায় দু-তিন রাউন্ড পরে প্রায় ১০০টা জায়গায় গণনা বন্ধ করে রেখে দিয়েছে।"



তিনি বলেন, "কল্যাণীতে সাতটা মেশিন ধরা পড়েছে, যেখানে কোনও মিল নেই। সেন্ট্রাল ফোর্সকে দিয়ে চারিদিকে তৃণমূল কংগ্রেসের ওপর অত্যাচার করছে, অফিস ভাঙছে, জোর করে দখল করছে। এসআইআর-এর নামে আপনারা দেখেছেন ভোট লুট করেছে, যাতে যে আসনগুলো জিততে পারে। কিন্তু এখনও এমন ৭০ থেকে ১০০ টা আসন আছে, যেগুলো আমরা এগিয়ে আছি, বলছে না। সম্পূর্ণ মিথ্যা খবর খাওয়াচ্ছে।"


মমতা বলেন, "আগে ডিআইএসও এই খবরগুলো দিত কিন্তু কালকে তাকেও পাল্টে দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ নির্বাচন কমিশন নিজের ইচ্ছামতো খেলছে এবং সাথে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে। আমাদের পুলিশরাও মাথা নত করে কেন্দ্রীয় বাহিনীর অধীনে কাজ করছে।"


তিনি বলেন, "আমি আমাদের সমস্ত কাউন্টিং এজেন্ট, আমাদের দলের সমস্ত কর্মীদের বলব, অত মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম সূর্যাস্তের পর আপনারা জিতবেন। তিন-চার রাউন্ড গণনা হল, এটা ১৪-১৮ রাউন্ড গণনা হয়। তখন আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড ওয়াচ। আমরা সবাই আপনাদের সাথে আছি। আপনারা কেউ ভয় পাবেন না। নিশ্চিন্তে থাকুন। আমরা বাঘের বাচ্চার মত লড়াই করে যাব।"

No comments:

Post a Comment

Post Top Ad