হেরে গিয়েছেন থালাপথি বিজয়, গুজবে শুনে নিজের গলা কাটলেন অনুরাগী! - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, May 4, 2026

হেরে গিয়েছেন থালাপথি বিজয়, গুজবে শুনে নিজের গলা কাটলেন অনুরাগী!


ন্যাশনাল ডেস্ক, ০৪ মে ২০২৬: পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ুতেও চলছে ভোট গণনা। আর এখানে অভিনেতা থেকে রাজনীতিক হওয়া বিজয়ের দল টিভিকে, সবাইকে চমকে দিয়েছে। প্রথম নির্বাচনেই দলটি রাজ্যের বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে। কিন্তু এরই মধ্যে ঘটে গিয়েছে এক মর্মান্তিক ঘটনাও। গুজবের জেরে তামিলনাড়ুর কৃষ্ণগিরিতে থালাপতি বিজয়ের এক অনুরাগী গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন। তবে, পথচারীরা সময়মতো তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে তার বাঁচানো সম্ভব হয়, যদিও তাঁর অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে। 


স্থানীয় পুলিশের মতে, আহত ব্যক্তিটি ২৮ বছর বয়সী মহেন্দ্রন। সকালে ভোট গণনা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই, কেউ তাঁকে জানায় যে থালাপথি বিজয় এবং তার দল নির্বাচনে হেরে গেছে। এতে তিনি এতটাই ভেঙে পড়েন যে, নিজের গলা কেটে ফেলেন। একজন আধিকারিক বলেন, "তিনি তাঁর বাড়ির কাছে উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়েছিলেন। আর তখনই তিনি নিজের গলা কেটে ফেলেন। পথচারীরা তাঁকে দ্রুত কৃষ্ণগিরি সরকারি মেডিকেল কলেজে নিয়ে যান। তাঁর অবস্থা আশঙ্কাজনক।" পুলিশ এই বিষয়ে আর বিস্তারিত তথ্য দিতে রাজি হয়নি।


অভিনেতা থেকে রাজনীতিক হওয়া থালাপতি বিজয়ের দল এই সময়ে অন্য অনেক প্রভাবশালী নেতাদের পেছনে ফেলে এগিয়ে যাচ্ছেন বলেই মনে হচ্ছে। বর্তমানে ১০৬টি আসনে এগিয়ে আছে বিজয়ের দল । দ্বিতীয় স্থানে থাকা এআইএডিএমকে ৭৯টি আসনে এগিয়ে আছে। শাসক দল ডিএম মাত্র ৫৭টি আসনে এগিয়ে আছে। এক্সিট পোলের পূর্বাভাসকে পুরোপুরি ভুল প্রমাণ করে, বিজয়ী দলগুলো ধীরে ধীরে তাদের ব্যবধান বাড়িয়ে চলেছে। মনে হচ্ছে, ব্যবধান বেড়েই চলেছে। বেশিরভাগ এক্সিট পোলে তাঁর দলকে মাত্র ২০ থেকে ৪০টি আসন দেওয়া হয়েছিল এবং ডিএম-কে সরকার গঠন করবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। কিন্তু এখন ব্যালট বাক্স খোলার পর মনে হচ্ছে, বিজয় ক্ষমতার শিখরে পৌঁছে গেছেন। অন্যদিকে ডিএমকে তৃতীয় স্থানে নেমে যেতে দেখা যাচ্ছে।আ

No comments:

Post a Comment

Post Top Ad