মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা নয়, জানালেন মমতা - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, May 5, 2026

মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা নয়, জানালেন মমতা


কলকাতা: 'আমরা তো হারিনি। পদত্যাগ কেন করতে যাব?' সাংবাদিক বৈঠক সাফ জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। বিপুল ভোটে বিজয়ী হয়েছে বিজেপি। রাজ্য জুড়ে গেরুয়া ঝড় বইছে। এমনকি নিজের গড় ভবানীপুরেই শুভেন্দুর কাছ পরাজিত হয়েছেন তৃণমূল সুপ্রিমো। এখন সাংবিধানিক নিয়মানুযায়ী তাঁর পদত্যাগ করার কথা। কিন্তু এখানেই বেঁকে বসলেন মমতা‌। এদিন তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন তিনি স্পষ্ট বলে দিলেন, 'আমরা তো হারিনি। পদত্যাগ কেন করতে যাব?' মমতা এবং অভিষেকের সঙ্গে সাংবাদিক বৈঠকে ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, ডেরেক ও'ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা।


মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে তাঁকে প্রশ্ন করা হয়, রাজভবনে যাবেন কিনা? জবাবে মমতা বলেন, "কেন? কিসের জন্য? আমরা তো হারিনি যে যাব। আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি পদত্যাগ করতাম। এখন তো প্রশ্নই ওঠে না।" "জোর করে দখল করে কেউ যদি মনে করে আমাকে গিয়ে পদত্যাগ করতে হবে। না, সেটা হবে না", সংযোজন মমতার। তিনি আরও বলেন, "আমরা নির্বাচনে হারিনি। এটা তাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা আমাদের হারানোর। নৈতিক ভাবে আমরাই নির্বাচনে জিতেছি‌।" 


বিজেপি ১০০ আসন লুট করেছে, এমনই অভিযোগ করেন মমতা। এদিন সাংবাদিক বৈঠকের শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিষয়ে অনড় ছিলেন। তিনি বারবার বলেন, 'আমরা হারিনি। জোর করে আমাদের হারানো হয়েছে। ১০০ আসন লুট করা হয়েছে।' এমনকি মমতা বলেন, "১৯৭২-এর সন্ত্রাসের কথা শুনেছি। চোখে দেখিনি। তবে এই সরকার সব কিছুকে ছাড়িয়ে গিয়েছে। বিজেপির বিরুদ্ধে আমাদের এই লড়াই ছিল না। আমরা তো বিজেপি-র বিরুদ্ধে লড়িনি। আমাদের লড়তে হয়েছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে। ওরাই এই নির্বাচনের ভিলেন। নির্বাচন কমিশন কালো ইতিহাস তৈরি করল।' তিনি এও বলেন, "বিজেপি আর কমিশনের মধ্যে বেটিং হয়েছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীও এর সঙ্গে সরাসরি যুক্ত।”


মমতা জানান, তিনি এখন মুক্ত বিহঙ্গ। তিনি বলেন, 'এত দিন আমি চেয়ারে ছিলাম। অনেক কিছু সহ্য করেছি। কিন্তু এখন আমি মুক্ত বিহঙ্গ। সাধারণ মানুষ। আর সহ্য করব না। সব অত্যাচারের বিরুদ্ধে লড়াই করব। আমি রাস্তার লোক। রাস্তায় ছিলাম, রাস্তায় থাকব।' 


মমতা আরও জানান, বিরোধী 'ইন্ডিয়া' জোটের সব নেতৃত্ব ফোন করে পাশে থাকার বার্তা দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, উদ্ধব ঠাকরে, অখিলেশ যাদব, হেমন্ত সোরেন তাঁকে ফোন করে তাঁর পাশে থাকার বার্তা দিয়েছেন। তিনি বলেন, 'জোট আগামী দিনে আরও শক্তিশালী হবে। অখিলেশ আজ আসতে চেয়েছিলেন। আমি কাল আসতে বলেছি। একে একে সকলেই আসবেন। জোট শক্তিশালী করব।'


উল্লেখ্য, বিদায়ী সরকারের মেয়াদ শেষে মুখ্যমন্ত্রী পদত্যাগ না করলেও, বিধি মেনেই সরকারকে বিদায় নিতে হবে। এর মধ্যেই আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ না করার ঘোষণা। জল কোন দিকে গড়ায়, সেটাই এখন দেখার। 


No comments:

Post a Comment

Post Top Ad