তৃণমূলের পতনে উচ্ছ্বসিত বিবেক অগ্নিহোত্রী, স্মরণ করালেন নিষিদ্ধ 'বেঙ্গল ফাইলস'-এর কথা - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, May 5, 2026

তৃণমূলের পতনে উচ্ছ্বসিত বিবেক অগ্নিহোত্রী, স্মরণ করালেন নিষিদ্ধ 'বেঙ্গল ফাইলস'-এর কথা

 


বিনোদন ডেস্ক, ০৫ মে ২০২৬; এবারের বিধানসভা নির্বাচনে বড়সড় ধাক্কা খেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের শক্ত ঘাঁটি ভবানীপুরেই শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন তিনি। পাশাপাশি রাজ্য জুড়ে বইছে গেরুয়া ঝড়। আর তৃণমূলের এই পতনে ভীষণ উচ্ছ্বসিত চলচ্চিত্র নির্মাতা বিবেক অগ্নিহোত্রী। সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করেছেন তিনি। তাঁর পোস্টে উঠে এসেছে 'বেঙ্গল ফাইলস' ও 'কাশ্মীর ফাইলস' ছবির প্রসঙ্গও। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকেও আক্রমণ শানিয়েছেন তিনি। 


নির্বাচনের ফলাফল ঘোষণার একদিন পরেই বিবেক অগ্নিহোত্রী সোশ্যাল মিডিয়ায় একটি পুরনো ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটিতে তিনি তাঁর ছবি মুক্তির পর পশ্চিমবঙ্গে যে সব সমস্যার সম্মুখীন হয়েছিলেন, সে সম্পর্কে কথা বলেছেন। ভিডিওটির সঙ্গে চলচ্চিত্র নির্মাতা 'দ্য বেঙ্গল ফাইলস' এবং 'দ্য কাশ্মীর ফাইলস' ঘিরে বিতর্কগুলোর কথা স্মরণ করে একটি দীর্ঘ নোট লিখেছেন।


তিনি লেখেন, "আর না। যারা জানেন না, তাঁদের জন্য বলছি, দ্য কাশ্মীর ফাইলস মুক্তি পাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বাংলায় নিষিদ্ধ করেছিলেন। সিনেমা হলগুলো থেকে ছবিটি সরিয়ে নেওয়া হয়েছিল এবং তিনি বলেছিলেন আমাকে বাংলায় ঢুকতে দেওয়া হবে না। গত বছর, তিনি পশ্চিমবঙ্গে দ্য বেঙ্গল ফাইলস পুরোপুরি নিষিদ্ধ করে দিয়েছিলেন। আমাদের ট্রেলার লঞ্চ বন্ধ করে দেওয়া হয়েছিল, আমাদের ওপর হামলা করা হয়েছিল এবং মারধর করা হয়েছিল। আমার বিরুদ্ধে ডজন ডজন এফআইআর দায়ের করা হয়েছিল। আমাকে বাংলায় নিষিদ্ধ করা হয়েছিল। আমি রাজ্যপালের কাছ থেকে আমার পুরস্কার নিতেও যেতে পারিনি।"


চলচ্চিত্র নির্মাতা আরও লিখেছেন, "কিন্তু আমরা কখনও হাল ছাড়িনি। এই নির্বাচনের সময় আমরা নিশ্চিত করেছিলাম যে বাংলা জুড়ে যত বেশি সম্ভব মানুষের কাছে দ্য বেঙ্গল ফাইলস (গোপনে) দেখানো হয়। আমি আনন্দিত যে আমরা হাল ছাড়িনি এবং আমাদের নিজেদের ক্ষুদ্র সামর্থ্য দিয়ে হলেও লড়াই করেছি এবং অবশেষে... এই বিরাট বিজয়। বাংলার মহান জনগণকে অভিনন্দন। এখন আপনারা নির্ভয়ে মাথা উঁচু করে চলতে পারেন।"

No comments:

Post a Comment

Post Top Ad