'কিছু দেশে তো পেট্রোল-ডিজেল পাওয়াই যায় না', জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে কী বললেন দিলীপ ঘোষ? - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, May 25, 2026

'কিছু দেশে তো পেট্রোল-ডিজেল পাওয়াই যায় না', জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে কী বললেন দিলীপ ঘোষ?


কলকাতা: দেশ জুড়ে আবারও বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম। এবার প্রতি লিটার ডিজেলের দাম ২.৭১ টাকা এবং পেট্রোলের দাম প্রতি লিটার ২.৬১ টাকা বাড়ানো হয়েছে। সোমবার থেকে কার্যকর নতুন দাম। এই নিয়ে দশ দিনে ৪ বার মহার্ঘ্য হল জ্বালানি। আর পেট্রোল-ডিজেলের এই মূল্যবৃদ্ধি নিয়ে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। সোমবার ইকো পার্কে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। 


জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, "একটু নজর ঘোরান যে, তিন-চার বছর ধরে কী চলছে।! কিছু দেশে তো পেট্রোল-ডিজেল পাওয়াই যায় না। রাত রাতভর মানুষ লাইনে দাঁড়িয়ে থাকেন। কিন্তু তেল সংস্থাগুলোর ক্ষতি সত্ত্বেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাধারণ মানুষদের স্বস্তি দিয়েছিলেন। এখন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে দাম বাড়াতে হবে, তাই ন্যুনতম বাড়ানো হয়েছে।" 


তিনি আরও বলেন, "পরিস্থিতি আমাদের হাতে নেই। পেট্রোল, ডিজেল, গ্যাস আমাদের হাতে নেই। তাই দুনিয়ার সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতে হচ্ছে।" পরিস্থিতি স্বাভাবিক হলে স্বস্তি পাবেন জনগণ, আশ্বাস দিলীপের। তিনি বলেন, "পরিস্থিতি স্বাভাবিক হলে সাধারণ মানুষই আগে স্বস্তি পাবেন।"


উল্লেখ্য, ২৫ শে মে দেশ জুড়ে আবারও বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম। এবার প্রতি লিটার ডিজেলের দাম ২.৭১ টাকা এবং পেট্রোলের দাম প্রতি লিটার ২.৬১ টাকা বাড়ানো হয়েছে। দিল্লীতে ডিজেলের দাম এখন প্রতি লিটার ৯৫.২০ টাকা এবং পেট্রোলের দাম বেড়ে ১০২.১২ টাকা হয়েছে। এদিকে কলকাতায় পেট্রোলের দাম এখন ১১৩.৫১ টাকা ও ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯৯.৮২ টাকা। 


গত ১০ দিনে এই নিয়ে চারবার পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হল। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে তেল বিপণনকারী সংস্থাগুলো সর্বপ্রথম ১৫ই মে পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়েছিল। এরপর সংস্থাগুলো ১৯শে মে এবং ২৩শে মে-তেও পেট্রোল ও ডিজেলের দাম বাড়ায়।

No comments:

Post a Comment

Post Top Ad