মুখ্যমন্ত্রী শুভেন্দুর পরামর্শদাতা সুব্রত গুপ্ত, ব্যক্তিগত সচিবের দায়িত্বে কে? - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, May 9, 2026

মুখ্যমন্ত্রী শুভেন্দুর পরামর্শদাতা সুব্রত গুপ্ত, ব্যক্তিগত সচিবের দায়িত্বে কে?


কলকাতা: বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা হলেন সুব্রত গুপ্ত। এতদিন এই অবসরপ্রাপ্ত আইএস আধিকারিক নির্বাচন কমিশনের তরফে পশ্চিমবঙ্গের সদস্য সমাপ্ত নির্বাচন প্রক্রিয়ায় বিশেষ পর্যবেক্ষক ছিলেন। ভোট সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ার নেপথ্যে সুব্রত গুপ্তর ভূমিকা প্রশংসিত হয়েছে। এরপরই শনিবার সুব্রত গুপ্তকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা হিসাবে নিয়োগের খবর সামনে আসে। শনিবার এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 


এদিন শপথ নিয়ে প্রথম মন্ত্রিসভার বৈঠক করেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব হয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার অতিরিক্ত জেলাশাসক ২০১৭-এর আইএএস আধিকারিক শান্তনু বালা। শনিবার কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার (পার) দপ্তরের সচিব রাজেশ পাণ্ডের প্রকাশিত আদেশনামায় এ কথা জানানো হয়েছে। 

অন্যদিকে, সুব্রত গুপ্ত হলেন পশ্চিমবঙ্গ ক্যাডারের একজন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার (১৯৯০ ব্যাচ)। ১৬ বছরেরও বেশি সময় ধরে সেন্ট্রাল ডেপুটেশনে কাজ করেছেন। ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত, তিনি পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন (এসআইআর) এবং শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর কাজ যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। দুদিন আগেই নির্বাচন কমিশন তাঁকে সেই দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে। এবারে নতুন দায়িত্ব পেলেন সেই সুব্রত। 


এদিকে, সোমবার নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আইন-শৃঙ্খলা নিয়ে ডিজি, সিপি এবং পুলিশের আধিকারিকদের সঙ্গে তিনি বৈঠক করবেন। শপথ নিয়েই রাজ্য পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। 


উল্লেখ্য, শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতি বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ নেন শুভেন্দু অধিকারী। তার পরেই তাঁর উপদেষ্টা এবং ব্যক্তিগত সচিব নিয়োগ করা হল।

No comments:

Post a Comment

Post Top Ad