'আমার কোনও ইগো নেই', বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বামেদের পাশে চাইলেন মমতা - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, May 9, 2026

'আমার কোনও ইগো নেই', বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বামেদের পাশে চাইলেন মমতা


কলকাতা: রাজ্যে প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণ হয় শনিবার। আর এরপরেই বিজেপির বিরুদ্ধে জোরদার লড়াইয়ের ডাক দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত রাজনৈতিক বিরোধী দলকে জোট বাঁধার বার্তা দেন তিনি পাশাপাশি বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তিনি পাশে চাইলেন বামেদের। এমনকি অতিবাম গোষ্ঠীকেও পাশে থাকার ডাক দিলেন মমতা। 


তিনি এদিন বলেন, যাঁরা বিজেপির বিরুদ্ধে লড়বেন, যদি বলেন বামেরা- আমার কোনও ইগো নেই। বাম থেকে অতিবাম সবাইকে নিয়ে বাংলায় জোট বাঁধি। সমস্ত রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা আহ্বান জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "দিল্লীতেও যেমন আমরা লড়াই করব, তেমনই বাংলাতেও আসুন আমরা জোট বাঁধি।"


নিজের বাড়িতে এদিন রবীন্দ্রজয়ন্তী পালনের অনুষ্ঠান আয়োজন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই অনুষ্ঠানেই এই রাজনৈতিক বার্তা দিলেন তিনি। বাংলার সব বিজেপি বিরোধী দলকে লড়াইয়ে সামিল হওয়ার আবেদন করেছেন মমতা। শুধু রাজনৈতিক দলই নয়, সব বিজেপি-বিরোধী ছাত্র সংগঠনকে এই লড়াইয়ে পাশে দাঁড়ানোর ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লড়াইয়ে আসার জন্য ডাক দিয়েছেন এনজিও, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকেও। তবে যাঁরা ব্যবসায়ী তাঁরা আসবেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। ব্যবসায়ীদের স্বার্থ জড়িয়ে থাকে বলেও মন্তব্য করেছেন তিনি।


মমতা বলেন, "যদি কেউ কথা বলতে চান তাহলে কথা বলতে পারেন। এখন প্রথম রাজনৈতিক শত্রু বিজেপি। বাংলার মানুষের ওপর অত্যাচার চলছে। সমস্ত বিজেপির বিরুদ্ধে থাকা রাজনৈতিক দলকে একসঙ্গে আসার আহ্বান করছি। যারা যেতে চায় তারা চলে যাক। যারা থাকতে চায় তারা থাকুন।" 


এদিন বহু সমস্যার মোকাবিলা করে তিনি রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান করতে পেরেছেন বলেও দাবী করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "সব ডেকোরেটারদের মানা করে দিয়েছে, যাতে কেউ না দেয়। সকালে ২টো চৌকি কিনেছি, মাইক-চেয়ার করেছি। নিজেরা সব ব্যবস্থা করেছি।" তৃণমূল কর্মীদের ওপর লাগামহীন সন্ত্রাস চলছে বলে অভিযোগ করেন তিনি। 


মমতা বলেন, "পুলিশ পুরো চুপ। ২০১১ সালে কারও ওপর কোনও অত্যাচার করতে দিইনি। বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে বুলেটপ্রুফ গাড়ি পাঠিয়েছিলাম, জেড প্লাস সিকিউরিটি দিয়েছিলাম।" পট পরিবর্তনের পরে কাউকে না জানিয়ে তাঁর ইন্টারনেট তুলে নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মমতা। তিনি বলেন, "তুলে নিক, আমি তো চাই না। কিন্তু আগে জানাতে পারত।"

No comments:

Post a Comment

Post Top Ad