হেরেও কমেনি তৃণমূলের সন্ত্রাস! বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি, আতঙ্ক - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, May 31, 2026

হেরেও কমেনি তৃণমূলের সন্ত্রাস! বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি, আতঙ্ক


নিজস্ব সংবাদদাতা, নদিয়া: ক্ষমতা হারালেও কমেনি তৃণমূলের সন্ত্রাস! বিজেপি করার অপরাধে বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে পরপর বোমাবাজি। চরম আতঙ্কে গোটা এলাকা। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার নবলা গ্রাম পঞ্চায়েতের ফুলিয়া গৌরাঙ্গ পল্লী এলাকায়। 


জানা যায় ওই এলাকার বাসিন্দা জীবন দাস, একজন সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। তৃণমূল আমলেও সন্ত্রাস উপেক্ষা করে তিনি বিজেপি করে গেছেন। এলাকাবাসীর অভিযোগ, যারা যারা বিজেপি করতেন সেই অপরাধে তাঁদের ক্লাবে ডেকে নিয়ে গিয়ে মারধর করা হতো। নরোত্তম ঘোষ অর্থাৎ নর মস্তান নামে পরিচিত এলাকার তৃণমূল নেতা ও তার দলবল গোটা এলাকা জুড়ে সন্ত্রাস চালাতো বলে অভিযোগ। ভোট দিতে গেলে ক্যামেরায় ছবি তুলে দেখাতে হতো তাদের। শুধু তাই নয় এলাকার বয়স্ক মানুষদের ক্লাবে ঢুকিয়ে নিয়ে চলতো মারধর। প্রতিবাদ করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হত। সেই রক্তচক্ষু অপেক্ষা করেও এলাকার মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। 


এবারে রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে । কিন্তু তারপরও তৃণমূলের সন্ত্রাস এতটুকু কমেনি বলেই অভিযোগ। এখনও ভয়ে কাঁটা হয়ে রয়েছেন এলাকাবাসী। তাঁদের দাবী রাতের অন্ধকারে গোটা এলাকা ধাপিয়ে বেড়ায় নর ঘোষের দলবল। কিছু বললেই মারধর শুরু করে। শনিবার রাতেও বিজেপি কর্মী জীবন দাসের বাড়িতে বোমাবাজি করেছে তারা। 


বোমাবাজির খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। পুলিশ এসে বোমাবাজির নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। পাশাপাশি কে বা কারা ঘটিয়েছে এই ঘটনা তা জানতেও জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad