অভিষেককে সময় দিল না সিআইডি, ৮ জুনেই হাজিরার নির্দেশ! কালীঘাটের বাড়িতে গিয়ে ফের নোটিশ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, June 1, 2026

অভিষেককে সময় দিল না সিআইডি, ৮ জুনেই হাজিরার নির্দেশ! কালীঘাটের বাড়িতে গিয়ে ফের নোটিশ


কলকাতা: সই কেলেঙ্কারি কাণ্ডের তদন্তে আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল সিআইডি। ১লা জুন অর্থাৎ আজ সোমবার অভিষেককে ভবানীভবনে তলব করা হয়েছিল। শনিবার দুপুরেই অভিষেক কে তার কালীঘাটের বাড়িতে গিয়ে নোটিশ ধরিয়েছিল সিআইডি। সেদিনই সোনারপুরে গিয়ে আক্রান্ত হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এরপর অসুস্থতার কারণ দেখিয়ে ১৫ দিনের সময় চেয়ে সিআইডি-কে চিঠি পাঠিয়েছিলেন অভিষেক। কিন্তু সেই আবেদন মঞ্জুর হয়নি বরং সোমবার সিআইডি দল আবার অভিষেকের কালীঘাটের বাড়িতে এসে নতুন নোটিশ ধরিয়ে যায়। তাঁকে ৮ জুন ভবানীভবনে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে তদন্তকারী সংস্থা।


সোমবার দুপুর ১২টায় সিআইডি দফতরে অভিষেককে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সূত্রের খবর, সোমবারই তিনি তদন্তকারী সংস্থাটিকে চিঠি পাঠিয়ে ১৫ দিনের সময় আবেদন করেন। কিন্তু এদিন বিকেলেই কালীঘাটে অভিষেকের বাড়িতে পৌঁছে যায় সিআইডি দল। সেখানে অভিষেকের হাতে নোটিশ তুলে দেওয়া হয়। জানানো হয়, আগামী ৮ জুন তাঁকে হাজির হতে হবে।


জানা গিয়েছে, এদিন বিকেলে সিআইডি আধিকারিকেরা অভিষেকের কালীঘাটের বাড়িতে পৌঁছন। প্রথমে কিছুটা জটিলতা তৈরি হয় ঠিকই। তবে, তদন্তকারীরা নাছোড়বান্দা; নোটিশে স্বাক্ষর না পাওয়া পর্যন্ত সেখান থেকে যেতে রাজি হননি তাঁরা। শেষ পর্যন্ত অভিষেকের স্বাক্ষর করা নোটিশ নিয়েই যাচাইয়ের পরেই সেখান থেকে বেরিয়ে যান তদন্তকারীরা।


বিধানসভায় সই কেলেঙ্কারি কাণ্ডের তদন্ত করছে সিআইডি। তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষদের বাড়িতেও তদন্তের জন্য যান সিআইডি আধিকারিকেরা। অভিষেকেও এই সই কেলেঙ্কারি কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। কিন্তু সোনারপুরে গিয়ে আক্রান্ত হয়েছিলেন অভিষেক। অসুস্থতার কারণ দেখিয়ে এদিন হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। এবারে ৮ জুন তিনি হাজিরা দেন কিনা, সেটাই দেখার।

No comments:

Post a Comment

Post Top Ad