শুভেন্দুর মন্ত্রিসভায় দফতর বণ্টন, কে কোন মন্ত্রকের দায়িত্ব? প্রকাশ্যে তালিকা - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, June 10, 2026

শুভেন্দুর মন্ত্রিসভায় দফতর বণ্টন, কে কোন মন্ত্রকের দায়িত্ব? প্রকাশ্যে তালিকা


কলকাতা: শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় কে কোন দায়িত্ব পাচ্ছেন, এই নিয়ে কৌতুহল ছিল সর্বত্রই। সেই অপেক্ষার অবসান ঘটল বুধবার। ঘোষণা করা হল মন্ত্রীরা কে কোন দফতর পাচ্ছেন। এদিন নবান্ন থেকে নতুন মন্ত্রীদের দফতর বণ্টনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর, ভূমি এবং ভূমি সংস্কার, উদ্বাস্তু পুনর্বাসন দফতর, বিদ্যুৎ দফতর, তথ্য ও সংস্কৃতি দফতর, কর্মিবর্গ এবং প্রশাসনিক সংস্কার (পিএআর) নিজের হাতে রাখবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 


এছাড়াও অন্যরা কে কি মন্ত্রী হলেন, একনজরে তালিকা -

তাপস রায়: শিল্পমন্ত্রী, অপ্রচলিত শক্তি দফতর

জগন্নাথ চট্টোপাধ্যায়: উচ্চ শিক্ষা দফতর, কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ

দীপক বর্মন: স্কুলশিক্ষা দপ্তর, আবাসন দফতর, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতর, বস্ত্র

স্বপন দাশগুপ্ত: অর্থমন্ত্রী

অর্জুন সিং: শ্রম ও পরিবহণ

শঙ্কর ঘোষ: পরিষদীয় বিষয়ক মন্ত্রী, পর্যটন

শারদ্বত মুখোপাধ্যায়: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর

গৌরীশঙ্কর ঘোষ: অনগ্রসর শ্রেণিকল্যাণ, গ্রন্থাগার ও মাস এডুকেশন

কল্যাণ চক্রবর্তী: তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স দপ্তর, বিজ্ঞান ও প্রযুক্তি ও জৈবপ্রযুক্তি দফতর

অরূপকুমার দাস: সেচ ও জলপথ দফতর

অজয়কুমার পোদ্দার: জনস্বাস্থ্য কারিগরি দফতর এবং পূর্ত দফতর 

মনোজকুমার ওরাওঁ: বন ও পরিবেশ

দুধকুমার মণ্ডল: কৃষি দফতর

নিশীথ প্রামাণিক: উত্তরবঙ্গ উন্নয়ন, জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দফতর

অশোক কীর্তনিয়া: খাদ্য ও সরবরাহ, সমবায় দফতর

দিলীপ ঘোষ: পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, কৃষি বিপণন

ক্ষুদিরাম টুডু: আদিবাসী উন্নয়ন, সংখ্যালঘু, মাদ্রাসা শিক্ষা দফতর 

অগ্নিমিত্রা পাল: পুর ও নগরোন্নয়ন



স্বাধীন দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী -

রাজেশ মাহাতো: প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তর এবং মৎস্য দফতর।

মালতী রাভা রায়: নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দফতর, স্বনির্ভর গোষ্ঠী ও স্বরোজগার দফতর এবং কর্মসূচি পর্যবেক্ষণ দফতর।

ইন্দ্রনীল খাঁ- ক্রীড়া ও যুব কল্যাণ এবং ক্রেতা সুরক্ষা দফতর।



উল্লেখ্য, গত ১ জুন শপথ নিয়েছিলেন রাজ্যের ৩৫ জন মন্ত্রী। তাঁদের মধ্যে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন ১৩ জন। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে শপথ নেন ৩ জন বিজেপি বিধায়ক। ১৯ জন শপথ নেন প্রতিমন্ত্রী হিসেবে।

No comments:

Post a Comment

Post Top Ad