কলকাতা: রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা তথা ডিএ বৃদ্ধি। আজ সোমবার বিধানসভায় প্রথম বাজেট শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার। সেখানেই এই ঘোষণা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। পাশাপাশি মাসিক সাম্মানিক বৃদ্ধির ঘোষণা করা হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী ও পার্শ্ব শিক্ষকদের। এছাড়াও দেড় দশকের কার্যত ঝুঁকে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে একাধিক ঘোষণা করা হয়েছে বাজেটে।
অর্থমন্ত্রী জানান, ডিএ-র পরিমাণ অতিরিক্ত ২০ শতাংশ বৃদ্ধি হবে। বর্তমানে সরকারি কর্মীরা ১৮ শতাংশ হারে ডিএ পান। সেটাই বেড়ে হল ৩৮ শতাংশ। বর্ধিত এই ডিএ কার্যকর হবে ১ লা অক্টোবর থেকে।
মন্ত্রী বলেন, "রাজ্যের সরকারি কর্মচারী, আধা-সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষকবৃন্দ সরকারের কাজ ও নীতি রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এঁদের এই অবদানকে স্বীকৃতি দিতে আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, বর্তমানের ১৮ শতাংশ মহার্ঘ ভাতার ওপর অতিরিক্ত ২০ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে। অর্থাৎ, মোট মহার্ঘ ভাতার হার হবে ৩৮ শতাংশ। পেনশন প্রাপকেরাও অতিরিক্ত ২০ শতাংশ ডিয়ারনেস রিলিফ পাবেন। এই মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস রিলিফ বৃদ্ধি ১ অক্টোবর থেকে কার্যকর হবে।"
এদিন বাজেটে বিভিন্ন শ্রেণির কর্মী ও সমাজের বিশেষ অংশের জন্য একাধিক আর্থিক সুবিধার ঘোষণা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বাজেট পেশ করতে গিয়ে তিনি জানান, সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ, এনডিএফ কর্মী, প্রাণীবন্ধু ও প্রাণীমিত্রদের মাসিক পারিশ্রমিক ২ হাজার টাকা করে বৃদ্ধি করা হচ্ছে। এছাড়া অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের মাসিক ৫ হাজার টাকা সাম্মানিক বৃদ্ধির ঘোষণা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর। পাশাপাশি পার্শ্ব শিক্ষকদেরও মাসিক সাম্মানিক ৫ হাজার টাকা বৃদ্ধির ঘোষণা করেন অর্থমন্ত্রী। তিনি জানান, 'পার্শ্ব শিক্ষকদের সুবিধা থেকে বঞ্চিত হওয়া রুখতে তাঁদের মাসিক পারিশ্রমিক পাঁচ হাজার টাকা বৃদ্ধি করা হবে।।'
এছাড়াও অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক পেনশন এবং মিথ্যা মামলায় কারাবাস করা ব্যক্তিদের জন্য বিশেষ আর্থিক সহায়তার ঘোষণাও করা হয়েছে।এদিন বাজেট পেশের সময় রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, 'এমএলএ ফান্ড ৭০ লক্ষ থেকে বাড়িয়ে করা হল ১ কোটি টাকা। হোমগার্ড, এনভিএফ কর্মীদের মাসে ২০০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। সিভিল ডিফেন্স কর্মীদের মাসে ২০ দিনের কাজ নিশ্চিত করা হবে।'

No comments:
Post a Comment