সই কেলেঙ্কারি কাণ্ডে শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে সিআইডি, তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, June 20, 2026

সই কেলেঙ্কারি কাণ্ডে শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে সিআইডি, তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ


কলকাতা: বিধানসভায় সই কেলেঙ্কারি কাণ্ডে এবারে শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে সিআইডি। শনিবার সকালে তৃণমূলের প্রবীণ বিধায়কের ভবানীপুরের বাড়িতে পৌঁছে যান সিআইডির আধিকারিকরা। জানা গিয়েছে, প্রায় আধ ঘন্টা রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে এদিন জিজ্ঞাসাবাদ করা হয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশের দলীয় কার্যালয়ে সইয়ের ঘটনা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এই বিষয়ে তৃণমূলের বর্ষীয়ান নেতা বেশি কিছু বলতে না চাইলেও জানিয়েছেন, তিনি তদন্তে সহযোগিতা করছেন, আগামীতেও করবেন। 


বিধানসভায় সই কেলেঙ্কারি কাণ্ড নিয়ে রীতিমতো উত্তাল রাজ্য রাজনীতি। রেজোলিউশন কপিতে তৃণমূল বিধায়কদের সই জাল করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এখান থেকেই তৃণমূলের দ্বিধা বিভক্তির সূত্রপাত। দলের বড় অংশের বিধায়করা

বিদ্রোহী হয়ে ওঠেন। শুরু হয় জোড়া ফুল মুষলপর্ব। একে একে তৃণমূল বিধায়করা 'বিদ্রোহী' শিবিরে নাম লেখাতে থাকেন এবং 'নতুন তৃণমূল' রূপে আত্মপ্রকাশ করেন তাঁরা। এই বিদ্রোহীদের নেতা হয়ে উঠেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, এই মুহূর্তে তিনিই বিরোধী দলনেতা এবং তাঁরাই রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে ঘোষিত। 


সই জাল কাণ্ডে তদন্তভার নিয়েছে সিআইডি। রেজোলিউশনের কপি খোঁজার জন্য সম্প্রতি তৃণমূলের কালীঘাটের ওই কার্যালয়েও গিয়েছিল সিআইডি দল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করা হয়েছে। সই জাল কাণ্ডে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়কেও জেরা করা হয়েছিল। কয়েকদিন আগেই সিআইডি অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়েও জেরা করা হয়েছিল। এবার তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করল সিআইডি।

No comments:

Post a Comment

Post Top Ad