কলেজের ইউনিয়ন রুমে মহিলাদের অ-ন্তর্বাস, মদের বোতল! এবারে শোরগোল জলপাইগুড়িতে - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, June 11, 2026

কলেজের ইউনিয়ন রুমে মহিলাদের অ-ন্তর্বাস, মদের বোতল! এবারে শোরগোল জলপাইগুড়িতে

 


নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: সুরেন্দ্রনাথের ছায়া উত্তরবঙ্গের কলেজে। জলপাইগুড়ি জেলার ঐতিহ্যবাহী আনন্দ চন্দ্র কলেজের ছাত্র সংসদের ঘর থেকে উদ্ধার হল থরে থরে সাজানো বিলাতি মদের বোতল, আপত্তিকর সামগ্রী এবং মহিলাদের পোশাক। এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় কলেজ চত্বরে। সমগ্র জেলা জুড়ে শোরগোল পড়ে গিয়েছে এই ঘটনায়। 


প্রাক্তন শাসকদলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে ইউনিয়ন রুমের আড়ালে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চালানোর অভিযোগ উঠেছে। বুধবার আনন্দ চন্দ্র কলেজের বন্ধ থাকা স্টুডেন্ট ইউনিয়ন রুমের তালা ভাঙেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) সদস্যরা। দরজা খুলতেই চক্ষু চড়কগাছ সকলের। রুমের ভেতর থেকে একের পর এক বিলাতি মদের খালি ও ভরতি বোতল, নিষিদ্ধ কাফসিরাফ, সিরিঞ্জ, মহিলাদের অন্তর্বাস উদ্ধার হয়। এবিভিপি-র দাবী, সাধারণ ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পরিবেশ নষ্ট করে তৃণমূলের ছাত্র সংগঠন এই ইউনিয়ন রুমটিকে দীর্ঘদিন ধরে অসামাজিক কাজের আখড়া বানিয়ে রেখেছিল। এই ঘটনা প্রকাশ্যে আসতেই কলেজের নিরাপত্তা এবং ছাত্র সংসদের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। 


বাম আমলে দীর্ঘদিন এই আনন্দচন্দ্র কলেজের ছাত্র সংসদ দখলে ছিল এসএফআইয়ের। ২০১১-এ তৃণমূল ক্ষমতায় আসার পরে ছাত্র সংসদের দখল নেয় তৃণমূল ছাত্র পরিষদ। তারপর থেকে ১৫ বছর কলেজে একচেটিয়া আধিপত্য রেখেছে তৃণমূলের ছাত্র সংগঠন। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে কলেজের টিএমসিপি নেতাদের দেখা মিলছে না। বেশ কয়েকদিন খোলা হয়নি ইউনিয়ন রুমও। অবশেষে এদিন ওই ঘরের তালা ভাঙেন এবিভিপির সদস্যরা। তার পরেই নেশার সামগ্রী, মেয়েদের অন্তর্বাস সহ একাধিক আপত্তিকর জিনিস‌‌‌ উদ্ধার হয়। ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবী জানিয়েছে এবিভিপি। 


এই ঘটনা নিয়ে কোনও অবস্থাতেই মুখ খুলতে চায়নি জেলা টিএমসিপি নেতারা। এদিকে কলেজের এবিভিপি সদস্য পার্থ বর্মন বলেন, 'রাজ্যের বিভিন্ন কলেজে ইউনিয়ন রুমের তালা ভাঙার খবর পাচ্ছিলাম। সেইমতো আমাদের ইউনিয়ন রুমের তালা ভাঙা হয়। ঘরের মধ্যে অসংখ্য কার্টনে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া গিয়েছে।' তিনি বলেন, 'আনন্দচন্দ্র কলেজকে উত্তরবঙ্গের প্রেসিডেন্সি বলা হয়। কিন্তু গত ১৫ বছরে এই কলেজের পরিবেশ নষ্ট করেছে তৃণমূল। টিএমসিপির দাদাগিরির ভয়ে অনেক ছাত্রছাত্রী কলেজেই আসতেন না। পুরো বিষয়টি প্রিন্সিপালকে জানানো হয়েছে।' 


কলেজের অধ্যক্ষ দেবাশিস দাস বলেন, 'ওই ইউনিয়ন রুমটি বহুদিন আগেই হাইকোর্টের নির্দেশে সিল করে দেওয়া হয়েছিল। এখন কী ঘটেছে, সেটা খোঁজ নিয়ে দেখা হবে।' 


উল্লেখ্য, সম্প্রতি সুরেন্দ্রনাথ কলেজে বিলাসবহুল ঘর উদ্ধার হয়। এছাড়াও উই ধরা দুই ট্রলি টাকা ও অস্ত্রসস্ত্র উদ্ধার হয়েছে। আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়েও ছাত্র সংসদের ঘর খুলতেই মিলেছে মদের বোতল, কন্ডোম, গাঁজার কলকি, মাদকের সিরিঞ্জ ও একাধিক তাসের বান্ডিল। সঙ্গে উদ্ধার হয়েছে ছাত্রছাত্রীদের বিশ্ববিদ্যালয়ে রোল কলের রেজিস্ট্রার খাতাও। এজন্য এবিভিপি-র পক্ষ থেকে নিশানা করা হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের দিকে। ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে জেলা জুড়ে।

No comments:

Post a Comment

Post Top Ad