যুবককে পিটিয়ে খুনে উত্তপ্ত দেরাদুন! অভিযুক্তর ঘরে আগুন বিক্ষুব্ধ জনতার, চলল প্রশাসনের বুলডোজার - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, June 14, 2026

যুবককে পিটিয়ে খুনে উত্তপ্ত দেরাদুন! অভিযুক্তর ঘরে আগুন বিক্ষুব্ধ জনতার, চলল প্রশাসনের বুলডোজার


ন্যাশনাল ডেস্ক, ১৪ জুন ২০২৬: উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনের বিকাশনগরে যুবককে পিটিয়ে খুনের ঘটনায় আছড়ে পড়েছে জনরোষ। বিক্ষুব্ধ জনতার ভিড় অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং ব্যাপক ভাঙচুর চালায়। এদিকে, খবর মিলেছে দেরাদুন প্রশাসনও বুলডোজার অ্যাকশন শুরু করেছে। বিনোদ খুনে অভিযুক্ত ইমতিয়াজের বাড়ির অবৈধ নির্মাণ ভাঙতে বুলডোজার ব্যবহার করা হচ্ছে।


ঘটনার পর থেকে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তিন নাম উল্লেখ-সহ অভিযুক্ত ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জনগণকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছে। তবে, মানুষ অত্যন্ত ক্ষুব্ধ এবং তাঁরা অভিযুক্তের বাড়িকে নিশানা করছে।


সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই সহিংস সংঘর্ষে জড়িত দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা ছিল। শনিবার বিনোদ ও তার ভাই একটি সরকারি নলকূপ থেকে তাদের জমিতে জল দিচ্ছিলেন। এদিকে, পাশের জমির মালিক ইমতিয়াজ আপত্তি জানালে দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। এরপর ইমতিয়াজ প্রায় এক ডজন লোক নিয়ে বিনোদ ও তাঁর ভাইকে আক্রমণ করে।


হিংসাত্মক সংঘর্ষে গুরুতর আহত বিনোদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান এবং তাঁর দুই ভাই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। অভিযুক্ত ইমতিয়াজ ও তার গুন্ডাদের মারধরে বিনোদের মৃত্যুর খবর পুরো এলাকায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এরপরে ই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। রাতভর মৃতদেহ আটকে চলে বিক্ষোভ-অবরোধ।


বিষয়টির গুরুত্ব বিবেচনা করে দেরাদুন প্রশাসন পুরো এলাকা জুড়ে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করেছে। ঊর্ধ্বতন আধিকারিকরা বিকাশনগরের পরিস্থিতি ক্রমাগত পর্যবেক্ষণ করছেন। উভয় পক্ষের কাছে শান্তির জন্য আবেদন করা হচ্ছে। পুলিশ স্পষ্ট করে দিয়েছে যে, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তি যেই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, স্থানীয় প্রশাসন জনগণকে গুজবে বিশ্বাস না করতে এবং শান্তি বজায় রাখার জন্য অনুরোধ করছে।

No comments:

Post a Comment

Post Top Ad