'এখনও ভাবের ঘোরে আছেন', মমতাকে কটাক্ষ দিলীপের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, June 17, 2026

'এখনও ভাবের ঘোরে আছেন', মমতাকে কটাক্ষ দিলীপের


কলকাতা: "এখনও ভাবের ঘোরে আছেন, নিজের দলীয় কার্যালয় চলে গেল কিন্তু উনি ভবানীপুর ভুলতে পারছেন না", প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাইকোর্টের যাওয়া নিয়ে এভাবেই কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। বুধবার নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি।‌সেখানেই এই মন্তব্য করেন তিনি।


দিলীপ ঘোষ বলেন, "১৫ হাজার ভোটে হারার পরেও উনি জিতে আছেন মনে করছেন। এখনও সেই ভাবের ঘোরে আছেন। নিজের দলীয় কার্যালয় চলে গেল, নিজের দল চলে গেল কিন্তু ভবানীপুর উনি ভুলতে পারছেন না। ভালোই! মন্ত্রীর মন্তব্য, "কোর্টে তো যে কেউ যেতে পারেন। উনি গেছেন আমাদের রাজারহাটের প্রাক্তন বিধায়ক গেছেন। তো ওরা ওই সান্ত্বনা, এখনও আমরা নির্বাচন লড়ছি, ভাব করে দু-তিন বছর কেটে যাবে।"


উল্লেখ্য, ভবানীপুরে নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে আচমকাই তিনি পৌঁছে যান কলকাতা হাইকোর্টে। যদিও সংবাদমাধ্যমের সামনে মোটেও মুখ খোলেননি তিনি। বলে দেন কল্যাণকে জিজ্ঞাসা করুন।'


বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করতেই এদিন আদালতে গিয়েছিলেন তিনি। ছাব্বিশের নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। ১৫ হাজারের বেশি ভোটে পরাজিত হন তিনি। সেই ফলাফলকে চ্যালেঞ্জ করেই এদিন মামলা করেছেন। নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন তিনি। ছাব্বিশের ফল প্রকাশের পর থেকেই মমতা বারবার বলেছেন, "আমি হারিনি।” মুখ্যমন্ত্রী পদেও ইস্তফা দেননি তিনি। এবার সরাসরি হাঁটলেন মামলার পথে।

No comments:

Post a Comment

Post Top Ad